প্রশাসন একদিকে হেলে পড়েছে: জামায়াতের অভিযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মাঠপর্যায়ের প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, প্রশাসন স্পষ্টভাবে একপেশে আচরণ করছে।

Feb 8, 2026 - 12:56
প্রশাসন একদিকে হেলে পড়েছে: জামায়াতের অভিযোগ
প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসান মাহবুব জুবায়ের। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মাঠপর্যায়ের প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, প্রশাসন স্পষ্টভাবে একপেশে আচরণ করছে।

রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের অভিযোগ করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসান মাহবুব জুবায়ের। পাঁচ সদস্যের জামায়াত প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়।

জুবায়ের বলেন, পটুয়াখালীর বাউফল আসনে জামায়াত প্রার্থী . শফিকুল ইসলাম মাসুদের এলাকায় পুলিশ চরম পক্ষপাতিত্ব করছে। বাউফল থানার ওসি বিএনপি ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে জামায়াতের অফিসে তল্লাশি চালাচ্ছেন। তিনি বহাল থাকলে সেখানে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় দাবি তুলে ওসির প্রত্যাহার চেয়েছে জামায়াত।

তিনি আরও জানান, ঢাকা১৫ পাবনায় জামায়াতের নেতা-কর্মীদের ওপর নিয়মিত হামলা, অফিস ভাঙচুর, মোটরসাইকেল পোড়ানো নারী কর্মীদের ওপর নির্যাতনের ঘটনা ঘটছে। এসব বিষয়ে স্থানীয় প্রশাসন ইউএনওরা কার্যকর ব্যবস্থা নিচ্ছেন না বলেও অভিযোগ করেন তিনি।

নারী ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে উল্লেখ করে জুবায়ের বলেন, বাউফল, পাবনা ঢাকাসহ বিভিন্ন এলাকায় নারী কর্মীদের হেনস্তা করা হচ্ছে। এদিকে জামায়াত লক্ষাধিক বোরকা বানাচ্ছেএমন প্রচারণাকেউদ্দেশ্যপ্রণোদিত গুজববলে দাবি করেন তিনি।

জামায়াত আমির শফিকুর রহমানের প্রার্থিতা বাতিলের আবেদনের বিষয়ে জুবায়ের বলেন, আমিরে জামায়াতের টুইটার অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যা একটি চক্রান্তের অংশ।

ডালাস বার্তা প্রতিবেদক