ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটিতে একাধিক বন্দুকধারীর গুলিতে ৫ আহত, লকডাউন তুলে নেওয়া হয়েছে
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটিতে একাধিক বন্দুকধারীর গুলিতে পাঁচজন আহত হয়েছেন এবং ক্যাম্পাসে ঘণ্টার পর ঘণ্টা লকডাউন জারি করা হয়েছিল।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটিতে একাধিক বন্দুকধারীর গুলিতে পাঁচজন আহত হয়েছেন এবং ক্যাম্পাসে ঘণ্টার পর ঘণ্টা লকডাউন জারি করা হয়েছিল।
বিশ্ববিদ্যালয় ও চেস্টারফিল্ড কাউন্টি পুলিশ জানিয়েছে, গত ১৫ আগস্ট শনিবার রাত ১টা ৫৮ মিনিটে কোয়াড অ্যানেক্সেস এলাকার বয়সো স্ট্রিট ও থার্ড অ্যাভিনিউয়ের কাছে গুলির ঘটনা ঘটে।
পাঁচ আহতকে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের একজনের অবস্থা গুরুতর হলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো আঘাতই জীবনহানির আশঙ্কা তৈরি করেনি।
ঘটনায় একাধিক সন্দেহভাজন জড়িত বলে পুলিশ জানিয়েছে। চেস্টারফিল্ড কাউন্টি পুলিশ বিভাগ, ভিএসইউ পুলিশ, হ্যানোভার কাউন্টি শেরিফ অফিস এবং অস্ত্র ও বিস্ফোরক সংস্থা যৌথভাবে তদন্ত পরিচালনা করছে।
সকাল ৮টা ২২ মিনিটে লকডাউন তুলে নেওয়া হয়। ১৮৮২ সালে প্রতিষ্ঠিত ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্রের একটি ঐতিহাসিক কৃষ্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়।
সূত্র: সিএনবিসি