আর্লিংটনে জাতীয় মেডেল অব অনার স্মারক আইনে সই করলেন ট্রাম্প
আর্লিংটনের ন্যাশনাল মেডেল অব অনার মিউজিয়ামে এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মলে একটি জাতীয় মেডেল অব অনার স্মারক নির্মাণের আইনে সই করেছেন।
আর্লিংটনের ন্যাশনাল মেডেল অব অনার মিউজিয়ামে এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মলে একটি জাতীয় মেডেল অব অনার স্মারক নির্মাণের আইনে সই করেছেন।
গত ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার এনবিসি ডিএফডব্লিউ জানিয়েছে, হার্শেল উডি উইলিয়ামস ন্যাশনাল মেডেল অব অনার মনুমেন্ট লোকেশন অ্যাক্ট নামের এই দ্বিদলীয় আইনটি লিংকন মেমোরিয়ালের কাছে স্মারকটি স্থাপনের নির্দেশ দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ জীবিত মেডেল অব অনার প্রাপক হার্শেল উইলিয়ামসের নামে এই আইন করা হয়েছে।
মিউজিয়ামের তথ্যমতে, কংগ্রেস ২০২১ সালে প্রথমবার সর্বসম্মতিক্রমে স্মারক নির্মাণের পক্ষে ভোট দেয়। এরপর ছয় বছরে আটটি ভোটে একটিও বিপক্ষে পড়েনি। স্মারকটি সরকারি অর্থায়ন ছাড়া নির্মিত হবে; মিউজিয়াম ফাউন্ডেশন সম্পূর্ণ খরচ বহন করবে।
আইন সইয়ের আগে ট্রাম্প এক ডজনেরও বেশি মেডেল অব অনার প্রাপকের সঙ্গে দেখা করেন এবং মিউজিয়াম পরিদর্শন করেন। মিউজিয়ামের পর্ষদ চেয়ারম্যান শার্লট জোনস জানান, ট্রাম্প মিউজিয়ামের সম্মানসূচক পরিচালক হতে সম্মত হয়েছেন এবং তাকে চ্যাম্পিয়ন অব অনার পুরস্কার দেওয়া হয়েছে।
আইনের আওতায় ন্যাশনাল পার্ক সার্ভিস লিংকন মেমোরিয়ালের কাছে নির্দিষ্ট স্থান বেছে নেবে এবং একটি ডিজাইন প্রতিযোগিতা আয়োজন করা হবে। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত সামরিক বাহিনীতে চার কোটি সদস্যের মধ্যে চার হাজারের কম মেডেল অব অনার পেয়েছেন; তাদের মধ্যে মাত্র ৬৫ জন এখনও জীবিত।
সূত্র: এনবিসি ডিএফডব্লিউ