টেসলার গুদামে জমে আছে হাজার হাজার অবিক্রিত গাড়ি, কী করছে কোম্পানি

গাড়ির বাজারে টেসলা এখন একটু অন্য রকম সমস্যায় পড়েছে। কোম্পানির গুদামে জমে গেছে হাজার হাজার না বিকানো ইলেকট্রিক গাড়ি। তবে জ্বালানি তেলের দাম বাড়ায় ইলেকট্রিক গাড়ির প্রতি মানুষের আগ্রহ কিছুটা বেড়েছে, আর সেই সুযোগ কাজে লাগাচ্ছে টেসলা। ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানি উৎপাদনের চেয়ে প্রায় ২৮ হাজার ৩৬৮টি বেশি গাড়ি বিক্রি করেছে, যা আগের জমে থাকা মজুত কমাতে সাহায্য করেছে।

Jul 2, 2026 - 20:17
টেসলার গুদামে জমে আছে হাজার হাজার অবিক্রিত গাড়ি, কী করছে কোম্পানি
উইকিমিডিয়া কমন্স

গাড়ির বাজারে টেসলা এখন একটু অন্য রকম সমস্যায় পড়েছে। কোম্পানির গুদামে জমে গেছে হাজার হাজার অবিক্রিত ইলেকট্রিক গাড়ি। তবে জ্বালানি তেলের দাম বাড়ায় ইলেকট্রিক গাড়ির প্রতি মানুষের আগ্রহ কিছুটা বেড়েছে, আর সেই সুযোগ কাজে লাগাচ্ছে টেসলা। ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানি উৎপাদনের চেয়ে প্রায় ২৮ হাজার ৩৬৮টি বেশি গাড়ি বিক্রি করেছে, যা আগের জমে থাকা মজুত কমাতে সাহায্য করেছে।

গত ২ জুলাই বুধবার টেসলা তাদের দ্বিতীয় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ করে। এতে দেখা যায়, এপ্রিল থেকে জুনে কোম্পানি বিশ্বজুড়ে ৪ লাখ ৮০ হাজার ১২৬টি গাড়ি বিক্রি করেছে এবং উৎপাদন করেছে ৪ লাখ ৫১ হাজার ৭৫৮টি। এর আগে প্রথম প্রান্তিকে উৎপাদন ও বিক্রির মধ্যে ৫০ হাজার ৩২৬টি গাড়ির ব্যবধান তৈরি হয়েছিল, যখন বিক্রি হয়েছিল মাত্র ৩ লাখ ৫৮ হাজার ২৩টি।

তবে যুক্তরাষ্ট্রে টেসলার চিত্রটা এত ভালো নয়। ২০২৫ সালে দেশটিতে কোম্পানি ৫ লাখ ৮৯ হাজার ১৬০টি গাড়ি বিক্রি করেছে, যা ২০২৪ সালের তুলনায় ৭ শতাংশ কম। কক্স অটোমোটিভের সিনিয়র অর্থনীতিবিদ চার্লি চেজব্রো বলেন, ২০২৬ সালের প্রথমার্ধে টেসলার বিক্রি গত বছরের চেয়ে প্রায় ১৫ শতাংশ কমবে বলে ধারণা করা হচ্ছে। নতুন মডেলের অভাব, প্রতিযোগিতা বৃদ্ধি এবং ফেডারেল ভর্তুকি বন্ধ হওয়া এর প্রধান কারণ।

শিল্প বিশ্লেষকরা বলছেন, টেসলার সিইও এলন মাস্কের রাজনৈতিক অবস্থান কোম্পানির বিক্রিতে প্রভাব ফেলেছে। ইয়েল বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে, ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত মাস্কের রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে টেসলা ১০ লাখ থেকে ১২ লাখ ৬০ হাজার কম গাড়ি বিক্রি করেছে। একই সময়ে অন্য কোম্পানিগুলোর ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ির বিক্রি ১৭ থেকে ২২ শতাংশ বেড়েছে।

তবে বিশ্ববাজারে টেসলার ছবিটা ভিন্ন। কক্স অটোমোটিভের পরিচালক স্তেফানি ভালদেজ স্ট্রেটি জানান, দ্বিতীয় প্রান্তিকে টেসলার বৈশ্বিক বিক্রি ২৫ শতাংশ বেড়েছে, তবে এই বৃদ্ধির বেশির ভাগ এসেছে ইউরোপ ও চীন থেকে। পুরো ২০২৫ সালে টেসলা ১৬ লাখ ৫৪ হাজার ৬৬৭টি গাড়ি উৎপাদন করে ১৬ লাখ ৩৬ হাজার ১২৯টি বিক্রি করেছে। সূত্র: ইউএসএ টুডে