Sep 8, 2026
লেবার ডের পর যুক্তরাষ্ট্রে ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের মূল প্রচারণা শুরু হয়েছে। রিপাবলিকানরা হাউস ও সিনেটে সংকীর্ণ সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে, কিন্তু জনমত জরিপ বলছে ডেমোক্র্যাটরা হাউসের নিয়ন্ত্রণ নিতে পারে এবং সিনেট নিয়ে লড়াই অনিশ্চিত হয়ে পড়েছে।
Aug 6, 2026
মার্কিন সিনেট ৫১-৪৪ ভোটে ড. এরিকা শোয়ার্টজকে সিডিসির নতুন স্থায়ী পরিচালক হিসেবে অনুমোদন দিয়েছে। প্রায় এক বছর পরিচালকহীন থাকা সিডিসি এখন হামের প্রকোপ ও খাদ্যজনিত পরজীবী সংক্রমণসহ একাধিক সংকটের মুখে আছে।
Aug 6, 2026
মার্কিন সিনেটের হোমল্যান্ড সিকিউরিটি ও সরকারি বিষয়ক কমিটি সাবেক শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচিকে কংগ্রেস অবমাননায় দোষী সাব্যস্ত করার পক্ষে ভোট দিয়েছে। কোভিড-১৯ মহামারি নিয়ে সিনেটরদের প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করায় তাঁর বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়।
Jul 15, 2026
মার্কিন প্রতিনিধি পরিষদে ডেলাইট সেভিং টাইম সারা বছর চালু রাখার বিল পাস হয়েছে। বছরে দুইবার ঘড়ির সময় পরিবর্তনের প্রথা বাতিল করতে চাওয়া বিলটি এখন সিনেটে যাচ্ছে।
Jun 26, 2026
যুক্তরাষ্ট্রে ফেডারেল ন্যূনতম মজুরি ঘণ্টায় ৭ দশমিক ২৫ ডলার থেকে ধাপে ধাপে ২৫ ডলারে উন্নীত করার প্রস্তাব দিয়েছেন সিনেটর ক্রিস মারফি। বৃহস্পতিবার তিনি লিভিং ওয়েজ ফর অল অ্যাক্ট নামে বিলটি সিনেটে উত্থাপন করেন।
Jun 17, 2026
প্রেসিডেন্ট ট্রাম্প বুধবার তার মনোনীত জাতীয় গোয়েন্দা প্রধান জে ক্লেইটনের সিনেট শুনানি হঠাৎ বাতিল করেছেন। ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে বিল পুলতে দায়িত্বে থাকবেন।
Dec 19, 2025
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের প্রস্তাবিত একটি স্বাস্থ্যসেবা বিল পাস হয়েছে, যেখানে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট (এসিএ)–এর মেয়াদোত্তীর্ণ ভর্তুকি বাড়ানোর কোনো বিধান রাখা হয়নি। বুধবার ২১৬–২১১ ভোটে বিলটি অনুমোদন পেয়েছে।
Nov 11, 2025
মার্কিন সরকারের ইতিহাসে দীর্ঘতম শাটডাউন বা অচলাবস্থার অবসান ঘটাতে প্রয়োজনীয় বিল পাস করেছে সিনেট। সোমবার (১০ নভেম্বর) ৬০–৪০ ভোটে পাস হওয়া এ প্রস্তাবে সরকারের অর্থায়ন ৩০ জানুয়ারি পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Nov 9, 2025
টানা ৪০ দিনের শাটডাউন বা সরকারি অচলাবস্থা অবসানের পথে এগোচ্ছে যুক্তরাষ্ট্র। সিনেটে রিপাবলিকান পার্টি প্রস্তাবিত একটি তহবিল বিলের পক্ষে ভোট দেওয়ার বিষয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে ঐকমত্য গড়ে উঠেছে।
আগামী ৩১ অক্টোবর টেক্সাসের ডালাস–ফোর্ট ওয়ার্থে পরপর তৃতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ মেজবান হিসেবে পরিচিত এক বিশাল মেজবানি আয়োজন। প্রায় পাঁচ হাজার মেহমানের অংশগ্রহণকে সামনে রেখে আয়োজিত এই মেজবানের প্রস্তুতিতে এবার যুক্ত হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে মেজবানি খাবারের বিশেষ স্বাদ যাচাই বা 'ফুড টেস্টিং' পর্ব। এতে স্বেচ্ছাসেবী রসনাবিলাসী ও আয়োজকদের প্রতিনিধিরা মেজবানি মাংসের স্বাদ পরখ করার পাশাপাশি রান্নার বিভিন্ন দিক নিয়ে সরাসরি মতামত দিয়েছেন।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে নির্বাসন থেকে আগামী ডিসেম্বরে দেশে ফিরে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। বাংলাদেশে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে আশির দশকের ছবি বানানো এখন ট্রেন্ড। চোখের পলকে নিজের আশির দশকের স্টাইলিশ ছবি বানিয়ে নেওয়া বেশ মজার। তবে এই আনন্দের আড়ালে বড় এক ঝুঁকিও আছে। প্রযুক্তিবিষয়ক সাময়িকী ওয়্যারডের মতে, চ্যাটবটে নিজের সেলফি বা ব্যক্তিগত ছবি আপলোড করা মোটেও নিরাপদ নয়।
ইসরায়েলি হামলায় নিহত প্রভাবশালী নেতা আলী লারিজানির স্থলাভিষিক্ত হিসেবে মোহাম্মদ বাঘের জোলঘাদরকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান নিয়োগ দেওয়া হয়েছে।
ক্রিস্তিয়ানো রোনালদো বুধবার পর্তুগাল জাতীয় দলের প্রশিক্ষণ শিবির ছেড়ে চলে গেছেন। ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে তিনি জানিয়েছেন, সময় হলে কারণ ব্যাখ্যা করবেন।