Sep 30, 2026
২৩ বছর পর ইরাকে অবশিষ্ট সব ঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করা হয়েছে। এই পদক্ষেপকে বিজয় হিসেবে উদযাপন করছে ইরান, একই সঙ্গে ইসলামিক স্টেটের পুনরুত্থানের শঙ্কা বাড়ছে।
Sep 23, 2026
যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ড জাতিসংঘ সাধারণ পরিষদের পাশে নিউইয়র্কে একটি প্রতিরক্ষা চুক্তি সই করেছে, যার মাধ্যমে গ্রিনল্যান্ডে দুটি নতুন মার্কিন সামরিক ঘাঁটি নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে। মঙ্গলবার এই চুক্তিতে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন ও গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী ইয়েনস-ফ্রেডেরিক নিলসেন।
Jul 28, 2026
ইরানের সঙ্গে যুদ্ধে নিহত ও আহত মার্কিন সেনাদের সরকারি হিসাব পরিবর্তন নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। পেন্টাগন সম্প্রতি তাদের তথ্যভান্ডার হালনাগাদ করে আগে বাদ পড়া চার সেনার মৃত্যুর তথ্য আবার যুক্ত করেছে।
Jul 26, 2026
ইরানের সঙ্গে যুদ্ধে নিহত ও আহত মার্কিন সেনার সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। পেন্টাগনের হালনাগাদ হিসাবে, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর ১৮ জন নিহত এবং ৬২৪ জন আহত হয়েছেন।
Jul 18, 2026
জর্দানের মুয়াফফাক সালতি বিমান ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় দুই মার্কিন সেনা নিহত এবং একজন নিখোঁজ হয়েছেন বলে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) শনিবার জানিয়েছে। গত বৃহস্পতিবার রাতে এই হামলা হয়, যখন মার্কিন ও মিত্র বাহিনী ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করছিল।
May 1, 2026
ইরান যুদ্ধ নিয়ে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্ৎজের কড়া সমালোচনার পর জার্মানি থেকে প্রায় ৫ হাজার মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে পেন্টাগন। শুক্রবার দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে।
Dec 14, 2025
সিরিয়ায় আইএসবিরোধী অভিযানের সময় হামলায় দুই মার্কিন সেনা ও এক মার্কিন বেসামরিক দোভাষী নিহত হয়েছেন। এ ঘটনায় প্রতিশোধের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আগামী ৩১ অক্টোবর টেক্সাসের ডালাস–ফোর্ট ওয়ার্থে পরপর তৃতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ মেজবান হিসেবে পরিচিত এক বিশাল মেজবানি আয়োজন। প্রায় পাঁচ হাজার মেহমানের অংশগ্রহণকে সামনে রেখে আয়োজিত এই মেজবানের প্রস্তুতিতে এবার যুক্ত হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে মেজবানি খাবারের বিশেষ স্বাদ যাচাই বা 'ফুড টেস্টিং' পর্ব। এতে স্বেচ্ছাসেবী রসনাবিলাসী ও আয়োজকদের প্রতিনিধিরা মেজবানি মাংসের স্বাদ পরখ করার পাশাপাশি রান্নার বিভিন্ন দিক নিয়ে সরাসরি মতামত দিয়েছেন।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে নির্বাসন থেকে আগামী ডিসেম্বরে দেশে ফিরে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। বাংলাদেশে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে আশির দশকের ছবি বানানো এখন ট্রেন্ড। চোখের পলকে নিজের আশির দশকের স্টাইলিশ ছবি বানিয়ে নেওয়া বেশ মজার। তবে এই আনন্দের আড়ালে বড় এক ঝুঁকিও আছে। প্রযুক্তিবিষয়ক সাময়িকী ওয়্যারডের মতে, চ্যাটবটে নিজের সেলফি বা ব্যক্তিগত ছবি আপলোড করা মোটেও নিরাপদ নয়।
ইসরায়েলি হামলায় নিহত প্রভাবশালী নেতা আলী লারিজানির স্থলাভিষিক্ত হিসেবে মোহাম্মদ বাঘের জোলঘাদরকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান নিয়োগ দেওয়া হয়েছে।
ক্রিস্তিয়ানো রোনালদো বুধবার পর্তুগাল জাতীয় দলের প্রশিক্ষণ শিবির ছেড়ে চলে গেছেন। ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে তিনি জানিয়েছেন, সময় হলে কারণ ব্যাখ্যা করবেন।