সিরিয়ায় হামলায় দুই মার্কিন সেনা ও এক দোভাষী নিহত, প্রতিশোধের অঙ্গীকার ট্রাম্পের

সিরিয়ায় আইএসবিরোধী অভিযানের সময় হামলায় দুই মার্কিন সেনা ও এক মার্কিন বেসামরিক দোভাষী নিহত হয়েছেন। এ ঘটনায় প্রতিশোধের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Dec 14, 2025 - 23:14
সিরিয়ায় হামলায় দুই মার্কিন সেনা ও এক দোভাষী নিহত, প্রতিশোধের অঙ্গীকার ট্রাম্পের
বর্তমানে সিরিয়ায় যুক্তরাষ্ট্রের প্রায় ২ হাজার সেনা মোতায়েন রয়েছে। ছবি: এনবিসি নিউজ

সিরিয়ায় আইএসবিরোধী অভিযানের সময় হামলায় দুই মার্কিন সেনা এক মার্কিন বেসামরিক দোভাষী নিহত হয়েছেন। ঘটনায় প্রতিশোধের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

পেন্টাগনের তথ্য অনুযায়ী, সিরিয়ার পালমিরা এলাকায়কাউন্টার-আইএসআইএসঅভিযানের অংশ হিসেবে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেওয়ার সময় শনিবার (১৩ ডিসেম্বর) এই হামলা ঘটে। এতে আরও তিনজন মার্কিন সেনা আহত হয়েছেন।

ট্রাম্প ট্রুথ সোশালে লিখেছেন, এটি যুক্তরাষ্ট্র সিরিয়ার বিরুদ্ধে আইএসের হামলা। তিনি বলেন, “এর জবাবে খুবই কঠোর প্রতিশোধ নেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, একক আইএস বন্দুকধারীর অতর্কিত হামলায় ঘটনা ঘটে। পরে হামলাকারীকে গুলি করে হত্যা করা হয়। প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ জানান, যুক্তরাষ্ট্রের সহযোগী বাহিনী হামলাকারীকে হত্যা করেছে।

পেন্টাগনের মুখপাত্র শন পারনেল বলেন, হামলাটি এখনো তদন্তাধীন। বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র দাবি করেন, হামলার সম্ভাবনা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল, তবে তা গুরুত্বের সঙ্গে নেওয়া হয়নি। হামলাকারীর পরিচয় সংশ্লিষ্টতা নিয়ে ভিন্ন ভিন্ন দাবি থাকলেও যুক্তরাষ্ট্র তা নিশ্চিত করেনি।

বর্তমানে সিরিয়ায় যুক্তরাষ্ট্রের প্রায় হাজার সেনা মোতায়েন রয়েছে। তারা মূলত দেশটির উত্তর-পূর্বাঞ্চলে আইএসের পুনরুত্থান ঠেকাতে স্থানীয় বাহিনীর সঙ্গে কাজ করছে।

তথ্যসূত্র: এনবিসি নিউজ