Tag: ব্রিজিত বার্দো

চলে গেলেন ফ্রান্সের জনপ্রিয় অভিনেত্রী ব্রিজিত বার্দো

জনপ্রিয় ফরাসি অভিনেত্রী ও গায়িকা ব্রিজিত বার্দো আর নেই। রোববার এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ‘ব্রিজিত বার্দো ফাউন্ডেশন’। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। তবে তাঁর মৃত্যুস্থান বা সময় সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।