Jul 4, 2026
টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন অনলাইন টিকেট বিক্রয় প্ল্যাটফর্ম স্টাবহাবের বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর টিকেট কিনে অনেক ক্রেতা সময়মতো টিকেট পাননি বা পেলেও কাঙ্ক্ষিত আসনের চেয়ে নিম্নমানের টিকেট পেয়েছেন বলে অভিযোগ করেছেন।
Jun 30, 2026
বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে পেনাল্টি শুটআউটে শক্তিশালী জার্মানিকে হারিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে প্যারাগুয়ে। এই জয়ের পর দেশজুড়ে সাধারণ ছুটি ঘোষণা করেছেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি লিখেন, 'প্যারাগুয়ে কখনো হার মানে না! সরকারি ছুটি, ব্যস!'
Jun 30, 2026
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ৩২ দলের পর্বে নরওয়ে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে। ম্যাচের ৮৬তম মিনিটে আর্লিং হল্যান্ডের গোলে জয় পায় নরওয়ে।
Jun 28, 2026
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর রাউন্ড অব ৩২তে দক্ষিণ আফ্রিকাকে ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক রাউন্ড অব ১৬তে উঠেছে কানাডা। ম্যাচের ৯২তম মিনিটে স্টিফেন ইউস্তাকিওর গোলে জয় পায় দলটি।
Jun 22, 2026
ফিফা বিশ্বকাপ ২০২৬-এ অস্ট্রিয়ার বিপক্ষে দুই গোল করে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হলেন লিওনেল মেসি। আর্জেন্টিনা ২-০ গোলে জিতে গ্রুপ পর্ব থেকে নকআউট রাউন্ডে জায়গা নিশ্চিত করেছে। ড্যালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচটি ছিল আর্জেন্টিনার গ্রুপ জে-র দ্বিতীয় খেলা।
Jun 18, 2026
ফুটবল বিশ্বকাপের টিকিট কিনতে গিয়ে প্রতারণার ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞ ও কর্তৃপক্ষ। শেষ মুহূর্তে জনপ্রিয় ম্যাচের টিকিট খুঁজতে গিয়ে অনেক সমর্থক ভুয়া ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রলোভন ও নকল বিক্রেতার ফাঁদে পড়তে পারেন।
Jun 16, 2026
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ আই-তে ফ্রান্স সেনেগালকে ৩-১ গোলে হারিয়েছে। কিলিয়ান এমবাপ্পে দুটি গোল করে দলকে জয়ের পথ দেখিয়েছেন।
Jun 16, 2026
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে আর্লিংটনে আন্তর্জাতিক দর্শনার্থীদের ঢল নেমেছে। এতে স্থানীয় ব্যবসায়ীরা বড় আর্থিক সুবিধা পাচ্ছেন।
May 16, 2026
২০২৬ ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় নতুন মাত্রা যোগ করেছে অফিসিয়াল থিম সং ‘দাই দাই’। শুক্রবার (১৫ মে) গানটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে ফিফা। এতে কণ্ঠ দিয়েছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা এবং নাইজেরিয়ান সংগীতশিল্পী বুর্না বয়।
Dec 16, 2025
ফিফার বর্ষসেরা ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার জিতেছেন উসমান দেম্বেলে। ২৮ বছর বয়সী পিএসজির এই ফরাসি ফরোয়ার্ড লামিনে ইয়ামাল, কিলিয়ান এমবাপ্পে, রাফিনিয়াদের পেছনে ফেলে জিতে নিয়েছেন বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত এই পুরস্কার।
Jul 18, 2025
২০২৬ ফিফা বিশ্বকাপের নয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে আরলিংটনে। ঐতিহাসিক কিছু ম্যাচ দেখতে ইচ্ছুক ভক্তদের জন্য এখন ব্যয়বহুল টিকিটের বিবরণ পাওয়া যাচ্ছে।
আগামী ৩১ অক্টোবর টেক্সাসের ডালাস–ফোর্ট ওয়ার্থে পরপর তৃতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ মেজবান হিসেবে পরিচিত এক বিশাল মেজবানি আয়োজন। প্রায় পাঁচ হাজার মেহমানের অংশগ্রহণকে সামনে রেখে আয়োজিত এই মেজবানের প্রস্তুতিতে এবার যুক্ত হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে মেজবানি খাবারের বিশেষ স্বাদ যাচাই বা 'ফুড টেস্টিং' পর্ব। এতে স্বেচ্ছাসেবী রসনাবিলাসী ও আয়োজকদের প্রতিনিধিরা মেজবানি মাংসের স্বাদ পরখ করার পাশাপাশি রান্নার বিভিন্ন দিক নিয়ে সরাসরি মতামত দিয়েছেন।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে নির্বাসন থেকে আগামী ডিসেম্বরে দেশে ফিরে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। বাংলাদেশে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে আশির দশকের ছবি বানানো এখন ট্রেন্ড। চোখের পলকে নিজের আশির দশকের স্টাইলিশ ছবি বানিয়ে নেওয়া বেশ মজার। তবে এই আনন্দের আড়ালে বড় এক ঝুঁকিও আছে। প্রযুক্তিবিষয়ক সাময়িকী ওয়্যারডের মতে, চ্যাটবটে নিজের সেলফি বা ব্যক্তিগত ছবি আপলোড করা মোটেও নিরাপদ নয়।
ক্রিস্তিয়ানো রোনালদো বুধবার পর্তুগাল জাতীয় দলের প্রশিক্ষণ শিবির ছেড়ে চলে গেছেন। ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে তিনি জানিয়েছেন, সময় হলে কারণ ব্যাখ্যা করবেন।
ইরানের সঙ্গে যুদ্ধে ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালে যুক্তরাষ্ট্রের অন্তত ৪২টি সামরিক বিমান ও ড্রোন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মার্কিন কংগ্রেসের গবেষণা সংস্থা কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস (সিআরএস)।