Tag: জাতীয় নির্বাচন

কখন জানা যাবে সংসদ নির্বাচন ও গণভোটের ফল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে শুরু হয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। তবে দুটি ব্যালটে ভোট ও পোস্টাল ব্যালট গণনার জটিলতায় ফল প্রকাশে কিছুটা দেরি হতে পারে বলে জানিয়েছে সরকার ও নির্বাচন কমিশন (ইসি)।

গণভোট ও ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশব্যাপী ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে টানা ভোট চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। প্রথমবারের মতো সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে গণভোটও।

জাপানের নির্বাচনে ‘লৌহমানবী’ তাকাইচির ভূমিধস জয়

জাপানের জাতীয় নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বাধীন জোট। রোববারের ভোটে এই জয়ের মধ্য দিয়ে কর ছাড় ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর তাঁর প্রতিশ্রুতি বাস্তবায়নের পথ আরও সুগম হলো।

আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না: যুক্তরাজ্যের মন্ত্রীকে প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম স্থগিত থাকায়, পরে নির্বাচন কমিশন নিবন্ধন বাতিল (স্থগিত) করায় আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না। একই সঙ্গে তিনি নিশ্চিত করেছেন, নির্বাচন আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধে সময়মতো হবে আর তা হবে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক।

প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকায় নাম উঠছে তারেক-পত্নী জুবাইদার

প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের তথ্য সংগ্রহ করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত ঈদুল আজহার আগে ঢাকায় ভোটার হিসেবে নিবন্ধনের জন্য জুবাইদার ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেন ইসির কর্মকর্তারা।