Tag: গুলিবর্ষণ

ডালাসে বেবি শাওয়ারের ঝগড়ার পর গাড়িতে গুলি, আহত সাত বছরের শিশু

দক্ষিণ-পূর্ব ডালাসের আরবানডেল এলাকায় একটি বেবি শাওয়ার অনুষ্ঠানকে কেন্দ্র করে পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া, গাড়ি ধাওয়া এবং গুলির ঘটনা ঘটেছে। পালিয়ে যাওয়া একটি গাড়িতে গুলি চালানো হলে ভেতরে থাকা সাত বছরের এক শিশু আহত হয়।

আইসের গুলিতে কলম্বিয়ান অভিবাসীর মৃত্যু, ন্যায়বিচারের দাবি স্ত্রীর

মেইন অঙ্গরাজ্যের বিডেফোর্ড শহরে অভিবাসন কর্মকর্তার গুলিতে নিহত কলম্বিয়ান নাগরিক ইয়োহান সেবাস্তিয়ান দুরান গেরেরোর স্ত্রী প্রথমবার প্রকাশ্যে কথা বলেছেন। তিনি স্বামীর মৃত্যুর পূর্ণ ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।

টেক্সাসের ক্রোগার সুপারমার্কেটে গুলিতে নিহত ১, আহত কয়েকজন

টেক্সাসের সাইপ্রেস এলাকায় একটি ক্রোগার সুপারমার্কেটে গুলিবর্ষণের ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ফোর্ট ওয়ার্থে চতুর্থ জুলাইয়ে গুলিতে দুই শিশুসহ তিনজন নিহত, একজন গ্রেপ্তার

টেক্সাসের ফোর্ট ওয়ার্থে চতুর্থ জুলাইয়ের রাতে একটি কার ওয়াশে বন্দুকধারীর গুলিতে ১৫ মাস ও চার বছর বয়সী দুই মেয়েশিশু এবং ৪২ বছর বয়সী একজন পুরুষ নিহত হয়েছেন। ঘটনায় আরও একটি শিশু হাতে গুলিবিদ্ধ হয়ে বেঁচে আছে।

ওকলাহোমায় ক্যাম্পগ্রাউন্ড পার্টিতে গুলিবর্ষণ, হাসপাতালে অন্তত ১২

যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যে একটি ক্যাম্পগ্রাউন্ডে পার্টির সময় গুলিবর্ষণের ঘটনায় অন্তত ১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার রাতের এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

লুইজিয়ানায় বন্দুক হামলায় ৮ শিশু নিহত

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রেভেপোর্ট শহরে বন্দুকধারীর গুলিতে আট শিশুসহ মোট ৯ জন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের জেরে এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।

অস্ট্রেলিয়ার বন্ডি সৈকতে গুলিবর্ষণ, অন্তত ১৫ নিহত

অস্ট্রেলিয়ার সিডনির জনপ্রিয় বন্ডি সমুদ্রসৈকতে ইহুদিদের ধর্মীয় উৎসব হানুক্কা চলাকালে এলোপাতাড়ি গুলিবর্ষণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত এক ডজন মানুষ। রোববার (১৪ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় এ হামলা ঘটে।

ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটিতে গুলি, শিক্ষার্থীসহ আহত ৩

ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটির (ওএসইউ) এক আবাসিক ভবনের বাইরে গুলিবর্ষণে অন্তত তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।

ডালাসে শপিং সেন্টারের বাইরে গুলিতে নিহত ১, আহত ৪

ডালাসের একটি শপিং সেন্টারের বাইরে রবিবার ভোরে গুলিবর্ষণের ঘটনায় একজন নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন।

অস্টিনের টার্গেট স্টোরে গুলিবর্ষণ, নিহত ৩– সন্দেহভাজন আটক

টেক্সাসের অস্টিনে সোমবার বিকেলে একটি টার্গেট স্টোরের বাইরে গুলিবর্ষণে ৩ জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি গাড়ি ছিনতাই করে পালানোর পর দুর্ঘটনার শিকার হয় সন্দেহভাজন ব্যক্তি। এরপর তিনি আরেকটি গাড়ি ছিনতাই করে পালানোর চেষ্টা করলে শেষ পর্যন্ত তাকে আটক করা হয়।