Tag: একীভূতকরণ

স্পেসএক্স-টেসলা একীভূতকরণ খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠন করল দুই পর্ষদ

স্পেসএক্স ও টেসলার পরিচালনা পর্ষদ দুটি কোম্পানি একীভূত করার সম্ভাবনা যাচাইয়ের জন্য আলাদা বিশেষ কমিটি গঠন করেছে। শেয়ারহোল্ডারদের দাবিতে এই কমিটি গঠিত হয়েছে বলে জানিয়েছেন ইলন মাস্ক।

প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্সের ১১ হাজার কোটি ডলারের একীভূতকরণ চূড়ান্ত

মার্কিন বিনোদন জগতের সবচেয়ে বড় একটি একীভূতকরণ চুক্তি সম্পন্ন হয়েছে। ক্যালিফোর্নিয়ার একজন বিচারক প্যারামাউন্ট স্কাইড্যান্সের সঙ্গে বিভিন্ন রাজ্যের নিষ্পত্তিতে অনুমোদন দেওয়ার পর ১১ হাজার কোটি ডলারের ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি অধিগ্রহণ চুক্তির পথ সুগম হয়েছে।

১২ রাজ্যের সঙ্গে মীমাংসায় প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রস ডিসকভারির ৮১ বিলিয়ন ডলারের একীভূতকরণের পথ খুলল

ক্যালিফোর্নিয়াসহ ১২টি মার্কিন অঙ্গরাজ্যের সঙ্গে মীমাংসায় পৌঁছেছে প্যারামাউন্ট গ্লোবাল, যার ফলে ওয়ার্নার ব্রস ডিসকভারির সঙ্গে ৮১ বিলিয়ন ডলারের একীভূতকরণের পথ প্রশস্ত হলো। প্রতিযোগিতা নষ্টের আশঙ্কায় রাজ্যগুলো এই একীভূতকরণ ঠেকাতে আদালতে গিয়েছিল।

৪০০ বিলিয়ন ডলারের মেগা চুক্তির পথে অ্যাস্ট্রাজেনেকা ও ব্রিস্টল মায়ার্স স্কুইব?

ব্রিটিশ-সুইডিশ ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা মার্কিন প্রতিপক্ষ ব্রিস্টল মায়ার্স স্কুইবের সঙ্গে একীভূত হওয়ার আলোচনা শুরু করেছে। এই মেগা চুক্তি বাস্তবে রূপ নিলে সম্মিলিত কোম্পানির বাজারমূল্য প্রায় ৪০ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাবে এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম ওষুধ কোম্পানি হিসেবে আবির্ভূত হবে।

প্যারামাউন্ট–ওয়ার্নার ব্রোস একীভূতকরণে যুক্তরাষ্ট্র বিচার বিভাগের অনুমোদন

যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয় প্যারামাউন্ট স্কাইডান্স ও ওয়ার্নার ব্রোস ডিসকভারির ১১১ বিলিয়ন ডলারের একীভূতকরণে অনুমোদন দিয়েছে, যা স্ট্রিমিং ও বিনোদন শিল্পে বড় পরিবর্তনের পথ খুলে দিয়েছে।

ইউনাইটেড-আমেরিকান একীভূতকরণের ভাবনা, বৈশ্বিক এভিয়েশন বাজারে আলোড়ন

যুক্তরাষ্ট্রের দুই শীর্ষ এয়ারলাইন— ইউনাইটেড এয়ারলাইন্স হোল্ডিংস ইনকর্পোরেটেডের ও আমেরিকান এয়ারলাইন্স গ্রুপ ইনকর্পোরেটেডের সম্ভাব্য একীভূতকরণ নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিষয়টি উত্থাপন করেছেন ইউনাইটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা স্কট কার্বি। যদিও এখনো আনুষ্ঠানিক কোনো প্রক্রিয়া শুরু হয়েছে কি না, তা স্পষ্ট নয়।