Jul 29, 2026
যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে অভিবাসন কর্তৃপক্ষ আইসের (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) অভিযান উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অভিবাসন আইনজীবীরা বলছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশজুড়ে একের পর এক বিমানবন্দরে যাত্রীদের গ্রেপ্তার করা হচ্ছে। এতে বৈধভাবে যুক্তরাষ্ট্রে থাকা এবং বিভিন্ন ধরনের অভিবাসন আবেদন প্রক্রিয়াধীন থাকা অনেক মানুষের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে।
Sep 21, 2025
যুক্তরাষ্ট্রে দ্রুত অভিবাসন ভিসা পেতে কমপক্ষে এক মিলিয়ন ডলার দিলেই মিলবে ‘গোল্ড কার্ড’। গত শুক্রবার এক নির্বাহী আদেশে এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একে অনেকে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হওয়ার "শর্টকাট" হিসেবে দেখছেন।
Jun 27, 2025
ডালাসের দুইটি স্কুলের আশপাশে অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (ICE) এজেন্টদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিভাবক, শিক্ষক এবং কমিউনিটির সদস্যরা ডালাস আইএসডি (DISD) বোর্ডের সভায় স্কুল এলাকা থেকে আইসিই কর্মকর্তাদের সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন।
Jun 24, 2025
টেক্সাসে অনিবন্ধিত (Undocumented) শিক্ষার্থীদের জন্য ইন-স্টেট টিউশন সুবিধা বন্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমেছে নর্থ টেক্সাস বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী, অস্টিন কমিউনিটি কলেজ এবং অধিকারভিত্তিক সংগঠন লা উনিয়ন দেল পুয়েবলো এনটেরো (LUPE)। মঙ্গলবার রাতে তারা একত্রে আদালতে একটি আবেদন জমা দেন, যাতে টেক্সাস ড্রিম অ্যাক্টকে রক্ষা করার আইনি সুযোগ পাওয়া যায়।
আগামী ৩১ অক্টোবর টেক্সাসের ডালাস–ফোর্ট ওয়ার্থে পরপর তৃতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ মেজবান হিসেবে পরিচিত এক বিশাল মেজবানি আয়োজন। প্রায় পাঁচ হাজার মেহমানের অংশগ্রহণকে সামনে রেখে আয়োজিত এই মেজবানের প্রস্তুতিতে এবার যুক্ত হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে মেজবানি খাবারের বিশেষ স্বাদ যাচাই বা 'ফুড টেস্টিং' পর্ব। এতে স্বেচ্ছাসেবী রসনাবিলাসী ও আয়োজকদের প্রতিনিধিরা মেজবানি মাংসের স্বাদ পরখ করার পাশাপাশি রান্নার বিভিন্ন দিক নিয়ে সরাসরি মতামত দিয়েছেন।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে নির্বাসন থেকে আগামী ডিসেম্বরে দেশে ফিরে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। বাংলাদেশে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে আশির দশকের ছবি বানানো এখন ট্রেন্ড। চোখের পলকে নিজের আশির দশকের স্টাইলিশ ছবি বানিয়ে নেওয়া বেশ মজার। তবে এই আনন্দের আড়ালে বড় এক ঝুঁকিও আছে। প্রযুক্তিবিষয়ক সাময়িকী ওয়্যারডের মতে, চ্যাটবটে নিজের সেলফি বা ব্যক্তিগত ছবি আপলোড করা মোটেও নিরাপদ নয়।
ইসরায়েলি হামলায় নিহত প্রভাবশালী নেতা আলী লারিজানির স্থলাভিষিক্ত হিসেবে মোহাম্মদ বাঘের জোলঘাদরকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান নিয়োগ দেওয়া হয়েছে।
ক্রিস্তিয়ানো রোনালদো বুধবার পর্তুগাল জাতীয় দলের প্রশিক্ষণ শিবির ছেড়ে চলে গেছেন। ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে তিনি জানিয়েছেন, সময় হলে কারণ ব্যাখ্যা করবেন।