সংসদের কেনাকাটায় ‘হরিলুট’ তদন্তে উচ্চপর্যায়ের কমিটি

জাতীয় সংসদ সচিবালয়ের কেনাকাটায় অনিয়ম ও ‘হরিলুটের’ অভিযোগ খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ক্রয়ের কোনো বিল পরিশোধ করা হবে না বলেও জানানো হয়েছে।

Apr 19, 2026 - 21:08
সংসদের কেনাকাটায় ‘হরিলুট’ তদন্তে উচ্চপর্যায়ের কমিটি
তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ক্রয়ের কোনো বিল পরিশোধ করা হবে না বলেও সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে। ফাইল ছবি

জাতীয় সংসদ সচিবালয়ের কেনাকাটায় অনিয়ম হরিলুটেরঅভিযোগ খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ক্রয়ের কোনো বিল পরিশোধ করা হবে না বলেও জানানো হয়েছে।

রোববার সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি জাতীয় দৈনিক বিভিন্ন অনলাইন পোর্টালেসংসদের কেনাকাটায় হরিলুটশিরোনামে প্রকাশিত প্রতিবেদনে সচিবালয়ের ক্রয়কার্য নিয়ে যে অভিযোগ তোলা হয়েছে, তা কর্তৃপক্ষের নজরে এসেছে। এর পরিপ্রেক্ষিতে দ্রুতই একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।

জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. মনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তদন্ত প্রতিবেদন হাতে না আসা পর্যন্ত সংশ্লিষ্ট ক্রয়সংক্রান্ত কোনো বিল পরিশোধ করা হবে না।

রোববার বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

ডালাস বার্তা প্রতিবেদক