স্পেনে দুই উচ্চগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১

স্পেনের দক্ষিণাঞ্চলে দুটি উচ্চগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৭৩ জন। কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকাজ চলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

Jan 18, 2026 - 23:20
স্পেনে দুই উচ্চগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ২১
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ছবি: বিবিসি

স্পেনের দক্ষিণাঞ্চলে দুটি উচ্চগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৭৩ জন। কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকাজ চলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

রেল নেটওয়ার্ক অপারেটর আদিফ জানায়, কর্ডোবার কাছে আদামুজ এলাকায় মালাগা থেকে মাদ্রিদগামী একটি উচ্চগতির ট্রেন লাইনচ্যুত হয়ে পাশের ট্র্যাকে ঢুকে পড়ে। সময় বিপরীত দিক থেকে আসা মাদ্রিদহুয়েলভাগামী আরেকটি ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়।

স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে বলেন, ঘটনাটিঅত্যন্ত অস্বাভাবিক কারণ, যে অংশে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে, সেটি গত বছর সংস্কার করা হয়েছিল। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এতে অন্তত এক মাস সময় লাগতে পারে বলে জানানো হয়েছে।

মালাগাগামী ট্রেনটির অপারেটর বেসরকারি প্রতিষ্ঠান ইরিও জানিয়েছে, ট্রেনটিতে প্রায় ৩০০ যাত্রী ছিলেন। রাষ্ট্রীয় সংস্থা রেনফে পরিচালিত অপর ট্রেনে ছিলেন প্রায় ১০০ যাত্রী।

দুর্ঘটনার পর মাদ্রিদ আন্দালুসিয়ার মধ্যকার সব ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। স্টেশনগুলোতে যাত্রী স্বজনদের সহায়তায় বিশেষ তথ্যকেন্দ্র খোলা হয়েছে। উদ্ধারকর্মীরা জানান, দুমড়েমুচড়ে যাওয়া বগির কারণে উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়েছে।

এই ঘটনায় স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ রানি লেতিজিয়া গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনও শোক জানিয়েছেন।