যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে ন্যাশনাল মলে ট্রাম্পের ভাষণ, নিউইয়র্কে আতশবাজি
যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মলে "সালুট টু আমেরিকা" অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন। বজ্রপাত ও ঝড়ের কারণে অনুষ্ঠান বিলম্বিত হলেও ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় লেখেন, "কোনো বৃষ্টিই আমাদের ২৫০তম বার্ষিকী আটকাতে পারবে না।"

গত ৪ জুলাই শনিবার রাতে ট্রাম্প পরিবারসহ হোয়াইট হাউস থেকে ন্যাশনাল মলে পৌঁছান। স্ত্রী মেলানিয়া, পুত্র ডন জুনিয়র ও এরিক ট্রাম্প এবং কন্যা টিফানি ট্রাম্প তার সঙ্গে ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ মন্ত্রিসভার সদস্যরাও উপস্থিত ছিলেন।
নিউইয়র্কে ম্যাসিজের ৫০তম বার্ষিক জুলাই ফোর্থ আতশবাজি প্রদর্শনী ইস্ট ও হাডসন নদীতে অনুষ্ঠিত হয়। তীব্র বজ্রঝড়ের সতর্কতার কারণে নির্ধারিত সময়ের আগেই প্রদর্শনী শুরু করা হয়। আতশবাজি চলাকালে ব্রুকলিন ব্রিজে আগুন লাগে, যা দমকলকর্মীরা দ্রুত নিভিয়ে ফেলেন।
লস অ্যাঞ্জেলেসের মেমোরিয়াল কলিসিয়ামে "আমেরিকাস ব্লক পার্টি" অনুষ্ঠানে গ্র্যামি বিজয়ী শিল্পী চাকা খান পারফর্ম করেন। "হ্যামিলটন" অভিনেতা অ্যান্থনি রঅ্যামোস জাতীয় সংগীত পরিবেশন করেন।
ওয়াশিংটনে ঝড়ের কারণে দর্শকদের সাময়িকভাবে ন্যাশনাল মল থেকে সরিয়ে নেওয়া হলেও পরে তারা মেটাল ডিটেক্টরের মধ্য দিয়ে পুনরায় প্রবেশ করেন। সিক্রেট সার্ভিসের পরিচালক শন কারান জানান, তার এজেন্টরা দ্রুত জনসাধারণকে নিরাপত্তা চেকপয়েন্ট পার করাচ্ছেন।
সূত্র: ইউএসএ টুডে