শিশুদের গোপনীয়তা মামলায় ৪০ কোটি ডলার জরিমানা দেবে টিকটক
মার্কিন বিচার বিভাগের সঙ্গে ৪০ কোটি মার্কিন ডলারের সমঝোতায় পৌঁছেছে সামাজিক ভিডিও প্ল্যাটফর্ম টিকটক। শিশুদের ব্যক্তিগত তথ্য সংগ্রহে ফেডারেল আইন লঙ্ঘনের অভিযোগে ২০২৪ সালে দায়ের হওয়া মামলার নিষ্পত্তিতে এই অর্থ দিতে সম্মত হয়েছে প্রতিষ্ঠানটি।

এনবিসি নিউজ জানিয়েছে, গত ২২ আগস্ট শুক্রবার বিচার বিভাগ এই সমঝোতার ঘোষণা দেয়। এর আওতায় টিকটক তাৎক্ষণিকভাবে ৩০ কোটি ডলার পরিশোধ করবে এবং পূর্ববর্তী সম্মতি ডিক্রি প্রত্যাহারের পর আরও ১০ কোটি ডলার দেবে।
মার্কিন সহকারী অ্যাটর্নি জেনারেল স্ট্যানলি উডওয়ার্ড বিবৃতিতে বলেন, এই সমঝোতা মার্কিন শিশু ও অভিভাবকদের জন্য বড় বিজয়। ১৩ বছরের কম বয়সী শিশুদের তথ্য সংগ্রহে অভিভাবকের সম্মতি না নেওয়া ও অ্যাকাউন্ট মুছে না দেওয়ার অভিযোগ ছিল টিকটকের বিরুদ্ধে।
মামলা দায়েরের পর থেকে টিকটকে বড় পরিবর্তন এসেছে। জানুয়ারিতে ওরাকল, সিলভার লেক ও সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ প্রতিষ্ঠান এমজিএক্সের সঙ্গে চুক্তির মাধ্যমে টিকটকের মার্কিন কার্যক্রম পরিচালনায় নতুন যৌথ উদ্যোগ গঠিত হয়েছে।
এই মামলা নিষ্পত্তির সময়ে সামাজিক মাধ্যম প্রতিষ্ঠানগুলো শিশু সুরক্ষা ও গোপনীয়তা নিয়ে মামলার ঢেউয়ে পড়েছে। ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে শিশুদের অনলাইন গোপনীয়তা সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে একটি পৃথক মামলার মুখোমুখি রয়েছে।
সূত্র: এনবিসি নিউজ