Tag: বিচার বিভাগ

ট্যারান্ট কাউন্টিতে অবৈধ ভোটদানে নয়জনের বিরুদ্ধে ফেডারেল মামলা

ট্যারান্ট কাউন্টিতে অবৈধভাবে ভোট দেওয়া বা ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে মঙ্গলবার নয়জনের বিরুদ্ধে ফেডারেল ও স্থানীয় পর্যায়ে অভিযোগ আনা হয়েছে। মার্কিন বিচার বিভাগ, হোমল্যান্ড সিকিউরিটি এবং ট্যারান্ট কাউন্টি জেলা অ্যাটর্নির অফিস যৌথভাবে এই তদন্ত পরিচালনা করেছে।

শিশুদের গোপনীয়তা মামলায় ৪০ কোটি ডলার জরিমানা দেবে টিকটক

মার্কিন বিচার বিভাগের সঙ্গে ৪০ কোটি মার্কিন ডলারের সমঝোতায় পৌঁছেছে সামাজিক ভিডিও প্ল্যাটফর্ম টিকটক। শিশুদের ব্যক্তিগত তথ্য সংগ্রহে ফেডারেল আইন লঙ্ঘনের অভিযোগে ২০২৪ সালে দায়ের হওয়া মামলার নিষ্পত্তিতে এই অর্থ দিতে সম্মত হয়েছে প্রতিষ্ঠানটি।

এক দশকে ১ হাজার ভুয়া বিয়ে, মার্কিন বিচার বিভাগের অভিযোগে ১১ জন অভিযুক্ত

মার্কিন বিচার বিভাগ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ এনেছে, যারা এক দশকেরও বেশি সময় ধরে ১ হাজারেরও বেশি ভুয়া বিয়ে আয়োজন করে প্রধানত চীনা নাগরিকদের গ্রিন কার্ড পাইয়ে দিয়েছে বলে অভিযোগ।

অবৈধ অভিবাসীদের ইন-স্টেট টিউশন দেওয়ায় নিউ ইয়র্ক, কানেকটিকাট ও ভার্মন্টের বিরুদ্ধে মামলা করল ট্রাম্পের বিচার বিভাগ

ট্রাম্প প্রশাসনের বিচার বিভাগ নিউ ইয়র্ক, কানেকটিকাট ও ভার্মন্টকে অবৈধ অভিবাসীদের ইন-স্টেট টিউশন সুবিধা দেওয়ার অভিযোগে মামলা করেছে; একই ধরনের মামলা আরও পাঁচটি রাজ্যেও দায়ের হয়েছে।

রিফ্লেক্টিং পুলে ক্ষতির মামলা প্রত্যাহার করল মার্কিন বিচার বিভাগ

লিংকন মেমোরিয়াল রিফ্লেক্টিং পুলে ক্ষতির অভিযোগে সাবেক অলিম্পিয়ান ডেভিড হার্নের বিরুদ্ধে আনা ফৌজদারি মামলা আদালতে প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে মার্কিন বিচার বিভাগ।

৫৪৭ মিলিয়ন ডলারের মেডিকেয়ার জালিয়াতির মামলার পলাতক আসামি গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, মেডিকেয়ার থেকে ৫৪৭ মিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগে দীর্ঘদিন পলাতক থাকা খালিদ আহমেদ সাতারিকে গ্রেপ্তার করা হয়েছে। তিন বছরের বেশি সময় ধরে আত্মগোপনে থাকার পর মধ্যপ্রাচ্যের একটি দেশে তাকে আটক করা হয় এবং পরে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা হয়েছে।

জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্তের ক্ষমা তদন্ত বন্ধ করল ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রে ১৬০ কোটি ডলারের প্রতারণা মামলায় দোষী সাব্যস্ত একজন ব্যক্তির সাজা মওকুফের তদন্ত বন্ধ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। গত ২১ জুন রবিবার নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ফেডারেল প্রসিকিউটররা ডেভিড জেন্টাইলের শাস্তি মওকুফের পরিস্থিতি তদন্ত করছিলেন। ট্রাম্পের ঘনিষ্ঠ একজন ক্যাথলিক পাদরির সহায়তায় এই মওকুফ পাওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

ট্রাম্পের মামলা প্রত্যাহারের পর ১.৮ বিলিয়ন ডলারের ‘অ্যান্টি-ওয়েপনাইজেশন’ তহবিল গঠন

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রায় ১ দশমিক ৮ বিলিয়ন ডলারের একটি নতুন “অ্যান্টি-ওয়েপনাইজেশন ফান্ড” গঠনের ঘোষণা দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ফাঁস হওয়া ট্যাক্স রিটার্ন নিয়ে আইআরএসের বিরুদ্ধে করা ১০ বিলিয়ন ডলারের মামলা প্রত্যাহার করার পরই এ ঘোষণা আসে।

এপস্টেইন মামলার নতুন নথি প্রকাশ, ট্রাম্পের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ নতুন কিছু নথি প্রকাশ করেছে, যেখানে এক নারী দাবি করেছেন—কিশোরী বয়সে তাঁকে যৌন ও শারীরিকভাবে নির্যাতন করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।