Tag: স্থগিত

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা স্থগিত, হরমুজ বন্ধের আশঙ্কায় লাফিয়ে বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা স্থগিতের ঘোষণা দিয়েছে ইরান। একই সঙ্গে তেহরানের মিত্র ‘রেজিস্ট্যান্স ফ্রন্ট’ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করে দেওয়া এবং বাব এল-মান্দেবসহ অন্যান্য গুরুত্বপূর্ণ জলপথে চলাচল ব্যাহত করার বিষয়টি বিবেচনা করছে বলে খবর প্রকাশিত হয়েছে। এ ঘোষণার পরপরই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৬ ডলারের বেশি বেড়েছে।

উইটকফ-কুশনারের পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান উত্তেজনা প্রশমনে পাকিস্তানে নির্ধারিত আলোচনায় অংশ নিতে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধিদের সফর বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সংস্কার ব্যর্থতায় ঋণের কিস্তি স্থগিত করেছে আইএমএফ

সংস্কার বাস্তবায়নে ব্যর্থতার কারণ দেখিয়ে বাংলাদেশের জন্য ঋণের পরবর্তী কিস্তি ছাড় স্থগিত করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। জুনের মধ্যে নির্ধারিত অর্থ ছাড় না দিয়ে সংস্থাটি অতিরিক্ত শর্তসহ নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছে।

ব্রাউন–এমআইটি গুলির ঘটনার জেরে গ্রিন কার্ড লটারি স্থগিত করলেন ট্রাম্প

ব্রাউন ইউনিভার্সিটি ও এমআইটিতে গুলির ঘটনার পর যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড লটারি (ডাইভার্সিটি ভিসা) কর্মসূচি স্থগিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর নির্দেশে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেসকে (ইউএসসিআইএস) কর্মসূচিটি তাৎক্ষণিকভাবে বন্ধ রাখতে বলা হয়েছে বলে জানিয়েছেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম।