Oct 4, 2026
ডালাসের ১৯৯৩ সালের একটি হত্যা মামলায় ৩২ বছর পর আসামি গ্রেপ্তার হয়েছেন। ডিএনএ প্রযুক্তির সাহায্যে তদন্তকারীরা ৫৬ বছর বয়সী গ্যারি লেন রসকে শনাক্ত করতে সক্ষম হন এবং তাঁকে ক্যাপিটাল মার্ডার মামলায় অভিযুক্ত করা হয়েছে।
Oct 3, 2026
ডালাসে ১৯৯৩ সালের একটি অমীমাংসিত হত্যা মামলায় ৩২ বছর পর আসামি গ্রেপ্তার হয়েছে। ডিএনএ পরীক্ষায় ঘটনাস্থলের দেওয়ালে পাওয়া রক্তের সাথে ৫৬ বছর বয়সী গ্যারি লেন রসের মিল পাওয়া যায়।
Sep 22, 2026
স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের গবেষক রিচার্ড কুরিনের ১৫ বছরের তদন্তে পাওয়া নতুন ডিএনএ বিশ্লেষণে প্রমাণ মিলেছে যে যুক্তরাষ্ট্রের তৃতীয় প্রেসিডেন্ট থমাস জেফারসন দাসত্বে রাখা নারী স্যালি হেমিংসের সন্তানের জনক ছিলেন। এনপিআর মঙ্গলবার এ তথ্য প্রকাশ করেছে।
Aug 24, 2026
নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরের সঙ্গে নবজাতকের ডিএনএ ৯৯.৯৯ শতাংশ মিলেছে।
Jul 22, 2026
নর্থ টেক্সাসের আর্লিংটনে ১৪ বছর আগে এক নারীকে হত্যার ঘটনায় আধুনিক ডিএনএ প্রযুক্তির সহায়তায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০১২ সালে ইরাসেমা শাভেজ নামের ওই নারীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে ৪২ বছর বয়সী মায়রা ভেলাসকেজের বিরুদ্ধে মৃত্যুদণ্ডযোগ্য হত্যার অভিযোগ আনা হয়েছে।
Jul 18, 2026
১৯৮১ সালে টেক্সাসের গ্রেপভাইনে ব্র্যানিফ এয়ারলাইন্সের একজন বিমানকর্মীকে বৈদ্যুতিক তার দিয়ে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় দীর্ঘ ৪৪ বছর পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কলোরাডো থেকে ৭৯ বছর বয়সী ল্যারি ডিন ব্রাউনকে গ্রেপ্তার করে টারান্ট কাউন্টি কারাগারে পাঠানো হয়েছে।
আগামী ৩১ অক্টোবর টেক্সাসের ডালাস–ফোর্ট ওয়ার্থে পরপর তৃতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ মেজবান হিসেবে পরিচিত এক বিশাল মেজবানি আয়োজন। প্রায় পাঁচ হাজার মেহমানের অংশগ্রহণকে সামনে রেখে আয়োজিত এই মেজবানের প্রস্তুতিতে এবার যুক্ত হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে মেজবানি খাবারের বিশেষ স্বাদ যাচাই বা 'ফুড টেস্টিং' পর্ব। এতে স্বেচ্ছাসেবী রসনাবিলাসী ও আয়োজকদের প্রতিনিধিরা মেজবানি মাংসের স্বাদ পরখ করার পাশাপাশি রান্নার বিভিন্ন দিক নিয়ে সরাসরি মতামত দিয়েছেন।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে নির্বাসন থেকে আগামী ডিসেম্বরে দেশে ফিরে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। বাংলাদেশে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে আশির দশকের ছবি বানানো এখন ট্রেন্ড। চোখের পলকে নিজের আশির দশকের স্টাইলিশ ছবি বানিয়ে নেওয়া বেশ মজার। তবে এই আনন্দের আড়ালে বড় এক ঝুঁকিও আছে। প্রযুক্তিবিষয়ক সাময়িকী ওয়্যারডের মতে, চ্যাটবটে নিজের সেলফি বা ব্যক্তিগত ছবি আপলোড করা মোটেও নিরাপদ নয়।
ইসরায়েলি হামলায় নিহত প্রভাবশালী নেতা আলী লারিজানির স্থলাভিষিক্ত হিসেবে মোহাম্মদ বাঘের জোলঘাদরকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান নিয়োগ দেওয়া হয়েছে।
ক্রিস্তিয়ানো রোনালদো বুধবার পর্তুগাল জাতীয় দলের প্রশিক্ষণ শিবির ছেড়ে চলে গেছেন। ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে তিনি জানিয়েছেন, সময় হলে কারণ ব্যাখ্যা করবেন।