ডালাসে ৩২ বছর পুরনো হত্যা মামলায় আসামি গ্রেপ্তার
ডালাসের ১৯৯৩ সালের একটি হত্যা মামলায় ৩২ বছর পর আসামি গ্রেপ্তার হয়েছেন। ডিএনএ প্রযুক্তির সাহায্যে তদন্তকারীরা ৫৬ বছর বয়সী গ্যারি লেন রসকে শনাক্ত করতে সক্ষম হন এবং তাঁকে ক্যাপিটাল মার্ডার মামলায় অভিযুক্ত করা হয়েছে।

এনবিসি ডিএফডব্লিউ জানিয়েছে, গত ২ অক্টোবর রসকে গ্রেপ্তার করা হয়। ডালাস পুলিশ তাঁকে লিউ স্টেরেট জাস্টিস সেন্টারে রেখেছে।
গত ১৮ মে ১৯৯৩ সালে ডালাসের হ্যাস্কেল অ্যাভিনিউয়ের ১৫০০ ব্লকে নিজের বাসায় ৫৫ বছর বয়সী টমি ডেভিসকে খুন অবস্থায় পাওয়া যায়। তখন শুধু দরজায় সামান্য ক্ষতি ও কিছু জিনিসপত্র চুরির হদিস ছিল।
গোয়েন্দা আইসম মামলাটি পুনরায় তদন্ত শুরু করে বেশ কিছু প্রমাণ ফরেনসিক পরীক্ষায় পাঠান। পরীক্ষায় দেখা যায়, বাড়ির দেয়ালে পাওয়া রক্ত ডেভিসের নয়। সেই রক্তের ডিএনএ প্রোফাইল সংযুক্ত ডিএনএ সূচকব্যবস্থায় (সিওডিআইএস) টমি লিন জোনসের সঙ্গে মিলে যায়, যা গ্যারি লেন রসের ছদ্মনাম।
ডালাস পুলিশের ক্যাপার্স ইউনিটের মেজর ববি এপারসন জানান, যতই সময় লাগুক, প্রতিটি মামলায় ন্যায়বিচার নিশ্চিত করতে ডালাস পুলিশ অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, গোয়েন্দা আইসমের অক্লান্ত পরিশ্রম এই বিভাগের নিষ্ঠার প্রমাণ। সূত্র: এনবিসি ডিএফডব্লিউ