Sep 9, 2026
যুক্তরাষ্ট্রে ডালাস ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরসহ ১৩টি বিমানবন্দরে টিএসএ প্রিচেক সদস্যরা টিকেট ছাড়াই নিরাপত্তা চেকপয়েন্ট পেরিয়ে গেট এলাকায় প্রবেশ করতে পারবেন। ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন এই নতুন কার্যক্রম চালু করেছে।
Sep 8, 2026
ডালাস-ফোর্ট ওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরসহ যুক্তরাষ্ট্রের ১৩টি বিমানবন্দরে টিকিটবিহীন যাত্রীরা এখন নিরাপত্তা চেকপয়েন্ট পার হয়ে গেটে প্রবেশ করতে পারবেন।
Aug 3, 2026
আইসিই ও টিএসএর তথ্য ভাগাভাগি চুক্তির আওতায় বিমানবন্দরে ভিসার মেয়াদোত্তীর্ণ অভিবাসীদের গ্রেপ্তার শুরু হয়েছে। ৩১ হাজারেরও বেশি যাত্রীর তথ্য শেয়ার করে ৮০০ জনেরও বেশিকে আটক করা হয়েছে।
Jul 29, 2026
যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে অভিবাসন কর্তৃপক্ষ আইসের (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) অভিযান উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অভিবাসন আইনজীবীরা বলছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশজুড়ে একের পর এক বিমানবন্দরে যাত্রীদের গ্রেপ্তার করা হচ্ছে। এতে বৈধভাবে যুক্তরাষ্ট্রে থাকা এবং বিভিন্ন ধরনের অভিবাসন আবেদন প্রক্রিয়াধীন থাকা অনেক মানুষের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে।
Mar 30, 2026
যুক্তরাষ্ট্রে আংশিক সরকারি শাটডাউন ইতিহাসের দীর্ঘতমে পরিণত হয়েছে। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির (ডিএইচএস) বাজেট নিয়ে কংগ্রেসে অচলাবস্থার জেরে টানা ৪৪ দিন ধরে এই সংকট চলছে।
আগামী ৩১ অক্টোবর টেক্সাসের ডালাস–ফোর্ট ওয়ার্থে পরপর তৃতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ মেজবান হিসেবে পরিচিত এক বিশাল মেজবানি আয়োজন। প্রায় পাঁচ হাজার মেহমানের অংশগ্রহণকে সামনে রেখে আয়োজিত এই মেজবানের প্রস্তুতিতে এবার যুক্ত হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে মেজবানি খাবারের বিশেষ স্বাদ যাচাই বা 'ফুড টেস্টিং' পর্ব। এতে স্বেচ্ছাসেবী রসনাবিলাসী ও আয়োজকদের প্রতিনিধিরা মেজবানি মাংসের স্বাদ পরখ করার পাশাপাশি রান্নার বিভিন্ন দিক নিয়ে সরাসরি মতামত দিয়েছেন।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে নির্বাসন থেকে আগামী ডিসেম্বরে দেশে ফিরে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। বাংলাদেশে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে আশির দশকের ছবি বানানো এখন ট্রেন্ড। চোখের পলকে নিজের আশির দশকের স্টাইলিশ ছবি বানিয়ে নেওয়া বেশ মজার। তবে এই আনন্দের আড়ালে বড় এক ঝুঁকিও আছে। প্রযুক্তিবিষয়ক সাময়িকী ওয়্যারডের মতে, চ্যাটবটে নিজের সেলফি বা ব্যক্তিগত ছবি আপলোড করা মোটেও নিরাপদ নয়।
ইসরায়েলি হামলায় নিহত প্রভাবশালী নেতা আলী লারিজানির স্থলাভিষিক্ত হিসেবে মোহাম্মদ বাঘের জোলঘাদরকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান নিয়োগ দেওয়া হয়েছে।
ক্রিস্তিয়ানো রোনালদো বুধবার পর্তুগাল জাতীয় দলের প্রশিক্ষণ শিবির ছেড়ে চলে গেছেন। ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে তিনি জানিয়েছেন, সময় হলে কারণ ব্যাখ্যা করবেন।