Jun 19, 2026
যুক্তরাষ্ট্রজুড়ে আজ জুনটিন্থ ফেডারেল হলিডে পালিত হচ্ছে। দেশের বিভিন্ন শহরে কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সম্প্রদায়ভিত্তিক উৎসবের মধ্য দিয়ে মার্কিন দাসপ্রথার আনুষ্ঠানিক সমাপ্তির এই ঐতিহাসিক দিনটি স্মরণ করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ফোর্ট ওয়ার্থে উল্টো পথে চলা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে ডালাসে আসা ফুটবল সমর্থকদের আবাসনের জন্য বাড়তি খরচের প্রস্তুতি নিতে হতে পারে। নতুন এক গবেষণায় দেখা গেছে, স্বল্পমেয়াদি ভাড়ার ক্ষেত্রে বিশ্বকাপের আয়োজক শহরগুলোর মধ্যে ডালাস সবচেয়ে ব্যয়বহুল গন্তব্যগুলোর একটি।
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে গরুর বাছুরের শরীরে মাংসখেকো পরজীবী মাছির সংক্রমণ শনাক্ত হওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় অঙ্গরাজ্যে দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করেছেন গভর্নর গ্রেগ অ্যাবট। একই সঙ্গে টেক্সাস থেকে আসা কিছু গবাদিপশুর প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে কানাডা।
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে যুক্তরাষ্ট্রে বিদেশি দর্শকের কথা মাথায় রেখে বেশ কয়েকটি আয়োজক শহরের রেস্তোরাঁ মালিকরা খাবারের বিলের সঙ্গে বাধ্যতামূলক টিপস যোগ করার পরিকল্পনা করছেন। কর্মীদের আয়ের সুরক্ষা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মস্কোতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে রাশিয়ার রোসাটম মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ বাংলাদেশকে একটি ভাসমান পারমাণবিক বিদ্যুৎ ইউনিট দেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন।