Aug 28, 2026
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নর্থ টেক্সাসের অন্তত দুটি দম্পতি নিখোঁজ হয়েছেন। প্লেনোর এক দম্পতির স্বজন সুশীল আহুজা জানান, খবর পেয়ে প্রথমে তিনি বিশ্বাস করতে পারেননি।
Aug 28, 2026
প্লেনোর দীর্ঘদিনের বাসিন্দা দীপক ও মধু আহুজা নেপাল-চীন সীমান্তের কাছে হিমবাহ ধসে সৃষ্ট এক বিধ্বংসী ভূমিধসের পর নিখোঁজ হয়েছেন। দম্পতিটি মাউন্ট কৈলাশে ধর্মীয় যাত্রা শেষে ফিরছিলেন, তখন দুর্যোগটি আঘাত হানে।
Jun 4, 2026
পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট-এ টানা ছয় দিন নিখোঁজ থাকার পর অলৌকিকভাবে জীবিত ফিরে এসেছেন এক নেপালি পর্বতারোহী গাইড। দীর্ঘ সময় কোনো সন্ধান না মেলায় তাকে মৃত বলেই ধরে নিয়েছিলেন স্বজন ও সহকর্মীরা। তবে সবাইকে অবাক করে দিয়ে বৃহস্পতিবার (৪ জুন) তিনি হামাগুড়ি দিয়ে বেস ক্যাম্পের কাছাকাছি পৌঁছালে উদ্ধারকর্মীরা তাকে খুঁজে পান।
Nov 3, 2025
নেপালের উত্তর-পূর্বাঞ্চলে হিমালয়ের ইয়ালুং রি পর্বতের বেস ক্যাম্পের কাছে তুষারধসে তিন পর্বতারোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ফরাসি ও দুজন নেপালি নাগরিক বলে জানিয়েছে পুলিশ।
Sep 13, 2025
নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করা সুশীলা কারকি এখন দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। সাম্প্রতিক দুর্নীতিবিরোধী আন্দোলন এবং সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার ঘটনায় শুরু হওয়া সহিংস বিক্ষোভে অন্তত ৫১ জন নিহত হওয়ার পর ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। গত শুক্রবার প্রেসিডেন্ট রামচন্দ্র পাউদেল তাঁকে শপথ করান।
Sep 8, 2025
নেপালে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা ও দুর্নীতি বিরোধী দাবিতে দেশব্যাপী বিক্ষোভে সহিংসতা ছড়িয়ে পড়েছে। সোমবার রাজধানী কাঠমান্ডুসহ সাতটি শহরে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন শতাধিক মানুষ। কেবল কাঠমান্ডুতেই ১৭ জনের মৃত্যু হয়েছে। সহিংসতার ঘটনার পর নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছেন।
Jul 12, 2025
ইমন নামে এক ব্যক্তির প্রেমিকাকে নিয়ে ওই ফ্লাইটে করে নেপালের কাঠমুন্ডু যাওয়ার কথা ছিল। বিষয়টি ইমনের মা ও তাঁর স্ত্রী জানতে পারেন এবং তাঁর যাত্রা বন্ধের চেষ্টা চালান। কিন্তু তাঁরা সক্ষম না হলে ইমনেরই আরেক বন্ধু ইমরান তাঁদের পরামর্শ দেন, এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন কল করে বিমানে বোমা বললে যাত্রা স্থগিত হয়ে যেতে পারে। ঠেকানো যাবে 'পরকীয়া'। সে অনুযায়ী ইমনের মা এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন কল করে বলেন, ‘বিমানে বোমা আছে।’
আগামী ৩১ অক্টোবর টেক্সাসের ডালাস–ফোর্ট ওয়ার্থে পরপর তৃতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ মেজবান হিসেবে পরিচিত এক বিশাল মেজবানি আয়োজন। প্রায় পাঁচ হাজার মেহমানের অংশগ্রহণকে সামনে রেখে আয়োজিত এই মেজবানের প্রস্তুতিতে এবার যুক্ত হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে মেজবানি খাবারের বিশেষ স্বাদ যাচাই বা 'ফুড টেস্টিং' পর্ব। এতে স্বেচ্ছাসেবী রসনাবিলাসী ও আয়োজকদের প্রতিনিধিরা মেজবানি মাংসের স্বাদ পরখ করার পাশাপাশি রান্নার বিভিন্ন দিক নিয়ে সরাসরি মতামত দিয়েছেন।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে নির্বাসন থেকে আগামী ডিসেম্বরে দেশে ফিরে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। বাংলাদেশে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে আশির দশকের ছবি বানানো এখন ট্রেন্ড। চোখের পলকে নিজের আশির দশকের স্টাইলিশ ছবি বানিয়ে নেওয়া বেশ মজার। তবে এই আনন্দের আড়ালে বড় এক ঝুঁকিও আছে। প্রযুক্তিবিষয়ক সাময়িকী ওয়্যারডের মতে, চ্যাটবটে নিজের সেলফি বা ব্যক্তিগত ছবি আপলোড করা মোটেও নিরাপদ নয়।
ক্রিস্তিয়ানো রোনালদো বুধবার পর্তুগাল জাতীয় দলের প্রশিক্ষণ শিবির ছেড়ে চলে গেছেন। ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে তিনি জানিয়েছেন, সময় হলে কারণ ব্যাখ্যা করবেন।
ইরানের সঙ্গে যুদ্ধে ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালে যুক্তরাষ্ট্রের অন্তত ৪২টি সামরিক বিমান ও ড্রোন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে মার্কিন কংগ্রেসের গবেষণা সংস্থা কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস (সিআরএস)।