পার্কার কাউন্টিতে ঘোড়ার বিপজ্জনক স্নায়ুরোগ শনাক্ত, টেক্সাসজুড়ে সতর্কতা জারি
টেক্সাসের ফোর্ট ওয়ার্থের পশ্চিমে পার্কার কাউন্টিতে একটি উদ্ধারকেন্দ্রের গাধার মধ্যে ইকোয়াইন হার্পিসভাইরাস মায়েলোয়েনসেফালোপ্যাথি শনাক্ত হয়েছে, যা ঘোড়াজাতীয় প্রাণীর মারাত্মক স্নায়বিক রোগ।
টেক্সাসের ফোর্ট ওয়ার্থের পশ্চিমে পার্কার কাউন্টিতে একটি উদ্ধারকেন্দ্রের গাধার মধ্যে ইকোয়াইন হার্পিসভাইরাস মায়েলোয়েনসেফালোপ্যাথি শনাক্ত হয়েছে, যা ঘোড়াজাতীয় প্রাণীর মারাত্মক স্নায়বিক রোগ।
টেক্সাস অ্যানিমাল হেলথ কমিশন গত ২৪ জুন মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে বলে ফক্স ফোর ডালাস-ফোর্ট ওয়ার্থ জানিয়েছে।
কমিশন জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে ওই গাধা কোনো বড় ঘোড়ার অনুষ্ঠান যেমন রোডিও থেকে সংক্রমিত হয়নি। আক্রান্ত প্রাণীর সংস্পর্শে আসা অন্য ঘোড়াগুলোর মালিকদের সতর্ক করা হয়েছে এবং তাদের ওপর চলাচল নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ইকোয়াইন হার্পিসভাইরাস মায়েলোয়েনসেফালোপ্যাথি ইকোয়াইন হার্পিসভাইরাস-১-এর একটি বিরল ও বিপজ্জনক প্রকার, যা ঘোড়াজাতীয় প্রাণীর স্নায়বিক সমস্যা তৈরি করে এবং মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে।
টেক্সাস অ্যানিমাল হেলথ কমিশন রাজ্যের সব ঘোড়ার মালিকদের তাদের প্রাণীদের যেকোনো অস্বাভাবিক লক্ষণ পর্যবেক্ষণ করতে এবং জৈব-সুরক্ষামূলক ব্যবস্থা মেনে চলার আহ্বান জানিয়েছে।
সূত্র: ফক্স ফোর ডালাস-ফোর্ট ওয়ার্থ