ট্রাম্পের দ্রুত নির্বাসন নীতি পুনরুদ্ধার করল আপিল আদালত
মার্কিন ডিসি সার্কিট কোর্ট অব আপিলস ২-১ ভোটে ট্রাম্প প্রশাসনের সম্প্রসারিত দ্রুত নির্বাসন নীতি পুনরুদ্ধার করেছে, যা অনিয়মিত অভিবাসীদের দ্রুত দেশ থেকে বহিষ্কারের ক্ষমতা ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটিকে দেয়।

গত সোমবার এই রায় ঘোষণা করা হয়। ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বিচারপতি জাস্টিন ওয়াকার রায়ে লিখেছেন, ডিএইচএস আইনের সর্বোচ্চ সীমা পর্যন্ত দ্রুত নির্বাসনের ক্ষমতা প্রয়োগ করেছে।
এই নীতির আওতায়, যারা যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করেছেন এবং কমপক্ষে দুই বছর ধারাবাহিকভাবে বাস করেননি, তাদের দেশের যেকোনো স্থান থেকে দ্রুত বহিষ্কার করা যাবে। বাইডেন আমলে নিযুক্ত বিচারপতি জিয়া কব-এর নিম্ন আদালতের আদেশ বাতিল করেই এই রায় দেওয়া হয়েছে।
ডিএইচএস-এর সাধারণ আইনজীবী জেমস পার্সিভাল বলেছেন, আজ ডিসি সার্কিট আমাদের আইন যেভাবে লেখা সেভাবেই প্রয়োগের সিদ্ধান্তকে সমর্থন করেছে। বিচারপতি রবার্ট উইলকিন্স ভিন্নমত দিয়েছেন, বলেছেন এই প্রক্রিয়া অভিবাসীদের দুই বছরের উপস্থিতি প্রমাণের সুযোগ দেয় না।
ট্রাম্প প্রশাসন ২০১৯ সালে প্রথমবার এই নীতি জাতীয়ভাবে সম্প্রসারিত করেছিল। বাইডেন প্রশাসন পরে তা বাতিল করে, এবং ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পরপরই ডিএইচএস তা পুনর্বহাল করে।
সূত্র: ফক্স নিউজ