টেক্সাসের আইসিই কেন্দ্রে হামলা: আটজন অ্যান্টিফা সদস্যের মোট ৪৫০ বছর কারাদণ্ড
টেক্সাসের অ্যালভারাডোতে প্রেইরিল্যান্ড আইসিই ডিটেনশন সেন্টারে সশস্ত্র হামলায় দোষী সাব্যস্ত আটজন অ্যান্টিফা সদস্যকে মোট ৪৫০ বছরের কারাদণ্ড দিয়েছে ফেডারেল আদালত।
টেক্সাসের অ্যালভারাডোতে প্রেইরিল্যান্ড আইসিই ডিটেনশন সেন্টারে সশস্ত্র হামলায় দোষী সাব্যস্ত আটজন অ্যান্টিফা সদস্যকে মোট ৪৫০ বছরের কারাদণ্ড দিয়েছে ফেডারেল আদালত।
গত ২৩ জুন সোমবার নর্থ টেক্সাস ডিস্ট্রিক্ট কোর্টে এই রায় ঘোষণা করা হয়। ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিস জানিয়েছে, হামলার মূল সংগঠক বেনজামিন হানিল সংকে ১০০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ক্যামেরন আর্নল্ড, সাভানা ব্যাটেন, জাকারি এভেটস, ব্র্যাডফোর্ড মরিস ও এলিজাবেথ সোটো প্রত্যেককে ৫০ বছর এবং মারিসেলা রুয়েদাকে ৭০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০২৫ সালের ৪ জুলাই স্বাধীনতা দিবসে এই হামলা চালানো হয়েছিল।
দোষীদের বিরুদ্ধে দাঙ্গা, সন্ত্রাসীদের বস্তুগত সহায়তা, বিস্ফোরক ব্যবহারের ষড়যন্ত্র এবং অ্যালভারাডো পুলিশ কর্মকর্তার হত্যার চেষ্টার অভিযোগ প্রমাণিত হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের ২০২৫ সালের সেপ্টেম্বরে আন্টিফাকে দেশীয় সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার পর এটি প্রথম অ্যান্টিফা-সংক্রান্ত ফেডারেল রায়।
আরেক দোষী ইনেস সোটোর সাজা আগামী ১ জুলাই ঘোষণা করা হবে। সেদিন আরও সাতজন যারা সন্ত্রাসীদের সহায়তার দায়ে আগেই দোষ স্বীকার করেছেন, তাদের সাজাও শোনানো হবে বলে ডিপার্টমেন্ট অব জাস্টিস নিশ্চিত করেছে।
সূত্র: ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিস, এনবিসি ডিএফডব্লিউ