আইফোন আলট্রার ভাঁজযোগ্য ডিজাইনে মুগ্ধ অ্যাপলের ভেতরের মানুষেরা
অ্যাপলের বহুল প্রতীক্ষিত ভাঁজযোগ্য স্মার্টফোন আইফোন আলট্রা পকেটে ধরার সুবিধা ও টেকসই হিঞ্জ নিয়ে কোম্পানির অভ্যন্তরীণ পরীক্ষকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গেছে। ব্লুমবার্গের মার্ক গুরম্যান গত ২৩ আগস্ট রবিবার তার পাওয়ার অন নিউজলেটারে এই তথ্য প্রকাশ করেছেন।

গুরম্যান জানান, তিনি আইফোন আলট্রা ব্যবহার করেছেন এমন কয়েকজনের সঙ্গে কথা বলেছেন। তারা ডিভাইসটির তিনটি বিষয় বিশেষভাবে প্রশংসা করেছেন: পকেটে সহজে রাখার উপযুক্ত আকার, হিঞ্জ মেকানিজমের স্থায়িত্ব এবং বড় ভেতরের স্ক্রিনের সুবিধা কাজে লাগানো আইপ্যাড-সদৃশ অ্যাপ লেআউট।
ডিভাইসটির বাইরের স্ক্রিন ৫ দশমিক ৫ ইঞ্চি এবং ভেতরের স্ক্রিন প্রায় ৭ দশমিক ৮ ইঞ্চি বলে জানা গেছে। এটি ক্যামেরা ভিউফাইন্ডার হিসেবেও ব্যবহার করা যাবে। তবে আইফোন ১৮ প্রোর মতো টেলিফটো ক্যামেরা এতে থাকছে না।
বায়োমেট্রিক প্রযুক্তি হিসেবে ফেস আইডির বদলে টাচ আইডি ব্যবহার করা হবে। একাধিক প্রতিবেদন অনুযায়ী আইফোন আলট্রার দাম ২ হাজার ডলারের বেশি হতে পারে। ডিভাইসটি ২০২৬ সালের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে উন্মোচনের কথা রয়েছে।
স্যামসাংয়ের গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর ইতিবাচক পর্যালোচনা ইতোমধ্যে একই ধরনের ফর্ম ফ্যাক্টরের ব্যবহারযোগ্যতার ইঙ্গিত দিয়েছে। এদিন গুরম্যান আরও জানান, অ্যাপল এম৬ চিপ ও নতুন রঙে আইম্যাকও এ বছরের শেষ নাগাদ বাজারে আনতে পারে।
সূত্র: ব্লুমবার্গ