অ্যান্থ্রপিকের আইপিও লক্ষ্যমাত্রা ২ ট্রিলিয়ন ডলার, অক্টোবরে শেয়ারবাজারে আসতে পারে
কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি অ্যান্থ্রপিক আগামী অক্টোবরে ২ ট্রিলিয়ন ডলার বা তার বেশি মূল্যায়নে শেয়ারবাজারে প্রবেশ করতে পারে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির বিনিয়োগকারীরা। সফল হলে এটি হবে ইতিহাসের সবচেয়ে বড় আইপিও।

গত ১৩ আগস্ট বৃহস্পতিবার ফরচুন ও ফোর্বস এই তথ্য প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়েছে, এই মূল্যায়ন চলতি বছরের জুনে স্পেসএক্সের শেয়ারবাজারে প্রবেশের রেকর্ডকেও ছাপিয়ে যাবে।
বিনিয়োগকারীরা আশা করছেন, অ্যান্থ্রপিকের বার্ষিক আয়ের হার বছর শেষে ১০০ থেকে ১২০ বিলিয়ন ডলারে পৌঁছাবে। গত মে মাসে কোম্পানিটি জানিয়েছিল, তাদের বার্ষিক আয়ের হার ৪৭ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।
তবে অ্যান্থ্রপিক নিজে কোনো নির্দিষ্ট তারিখ বা মূল্যায়নের বিষয় প্রকাশ্যে নিশ্চিত করেনি। কোম্পানিটি বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা স্টার্টআপ ডিকার্ট ৬ বিলিয়ন ডলারে অধিগ্রহণে আলোচনা করছে বলেও জানা গেছে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ চলতি বছরের মাঝামাঝিতে অ্যান্থ্রপিকের শীর্ষ মডেলগুলোর ওপর সাময়িক রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করে, যা জুন মাসে কোম্পানির প্রবৃদ্ধি কিছুটা কমিয়ে দেয়। একজন বিনিয়োগকারী বলেছেন, বার্ষিক ৮০০ শতাংশ প্রবৃদ্ধির হারে ন্যূনতম হিসাবেও কোম্পানির মূল্যায়ন ৩ ট্রিলিয়ন ডলার হওয়া উচিত।
সূত্র: ফরচুন