মিয়ামিতে অ্যামাজনের কার্গো জেট দুর্ঘটনায় পাঁচজন নিহত, পাইলট অবতরণ বাতিলের চেষ্টা করেছিলেন
যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে একটি অ্যামাজন কার্গো জেট রানওয়ে ছাড়িয়ে যাওয়ার ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। ফ্লাইট ডেটা বিশ্লেষণে দেখা গেছে, পাইলট অস্থির অবতরণ টের পেয়ে বিমানটি নামানো বাতিল করার চেষ্টা করেছিলেন।

এপি জানিয়েছে, গত ৭ সেপ্টেম্বর রোববার বিকেল ২টার দিকে পুয়ের্তো রিকোর সান হুয়ান থেকে আসা বিমানটি রানওয়ে ছাড়িয়ে বিমানবন্দরের আশেপাশের গুদামঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান সংলগ্ন সড়কে গিয়ে আছড়ে পড়ে। পাঁচজন নিহতের পাশাপাশি তিনজন গুরুতর এবং দুজন কম গুরুতরভাবে আহত হন।
জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। মঙ্গলবার তদন্তকারীরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত যানবাহন ও বিমানের ধ্বংসাবশেষ পরীক্ষা করেন।
ঘটনাস্থলের ছবিতে বিমানের একটি ডানা ও ইঞ্জিন সম্পূর্ণ বিধ্বস্ত অবস্থায় দেখা যায়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকা নিরাপদ করেন এবং বিমানটি পরিদর্শন করেন।
অ্যামাজনের কার্গো বিমান চলাচল কার্যক্রমে এটি একটি বড় দুর্ঘটনা। এই ধরনের তদন্ত সম্পন্ন করতে জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড সাধারণত এক থেকে দুই বছর সময় নেয় এবং চূড়ান্ত প্রতিবেদনে পাইলটের সিদ্ধান্ত, আবহাওয়া ও যান্ত্রিক ত্রুটিসহ সব দিক বিশ্লেষণ করা হয়।
সূত্র: এপি