হরমুজ প্রণালি ইরানের সঙ্গে যৌথভাবে পরিচালনা করতে চান ট্রাম্প

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে ইরানের সঙ্গে শান্তি আলোচনা ‘দ্রুত এগোচ্ছে’ বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি যৌথভাবে পরিচালনার প্রস্তাবও দিয়েছেন তিনি।

Mar 23, 2026 - 15:46
হরমুজ প্রণালি ইরানের সঙ্গে যৌথভাবে পরিচালনা করতে চান ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে ইরানের সঙ্গে শান্তি আলোচনাদ্রুত এগোচ্ছেবলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি যৌথভাবে পরিচালনার প্রস্তাবও দিয়েছেন তিনি।

সোমবার সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি শিগগিরই উন্মুক্ত করা হবে এবং এটি যুক্তরাষ্ট্র ইরান মিলে নিয়ন্ত্রণ করবে।

ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তাঁর জামাতা জ্যারেড কুশনার ইরানেরসর্বজন শ্রদ্ধেয়এক নেতার সঙ্গে আলোচনা করছেন। সম্ভাব্য নেতা হিসেবে মোজতবা খামেনির নাম উঠলে ট্রাম্প বলেন, তিনি নিশ্চিত নন তিনি জীবিত আছেন কি না, তবে তাঁকে হত্যা করা হোকএটি তিনি চান না।

ট্রাম্প দাবি করেন, যুদ্ধের শুরুতে মার্কিন হামলায় ইরানের শীর্ষ নেতৃত্বের বড় অংশ নির্মূল হয়েছে এবং এতে কার্যত শাসনব্যবস্থায় পরিবর্তন এসেছে। তবে বর্তমানেযুক্তিবাদী দৃঢ়চেতাপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলছে বলেও উল্লেখ করেন তিনি।

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্প বলেন, ‘আমি এবং পরবর্তী আয়াতুল্লাহযিনিই হোন না কেনআমরা মিলে এটি পরিচালনা করব।

তবে তেহরান এই দাবিকে সরাসরি নাকচ করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মেহর নিউজ এজেন্সি  জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গে কোনো পর্যায়ের কোনো আলোচনা চলছে না। ট্রাম্পের বক্তব্যকে তারামনস্তাত্ত্বিক যুদ্ধহিসেবে দেখছে।

বিশ্লেষকদের মতে, ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য নতুন চাপ তৈরি করতে পারে। এমন পরিস্থিতিতে তিনি লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক পদক্ষেপ জোরদার করতে পারেন।

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে শুরু করে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণসব মিলিয়ে ট্রাম্পের নতুন অবস্থান মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তবে পাঁচ দিনের হামলা বিরতির পর পরিস্থিতি কোন দিকে যায়, সেটিই এখন দেখার বিষয়।

তথ্যসূত্র: সিএনএন