ইরানে কঠোর আঘাত হানার হুমকি ট্রাম্পের
ইরানের বিরুদ্ধে ‘কঠোর আঘাত’ হানার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৭ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘আজ (শনিবার) ইরানকে খুব কঠিনভাবে আঘাত করা হবে।’

ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরামহীন হামলার মুখে ইরান প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চেয়েছে এবং আর হামলা না করার প্রতিশ্রুতি দিয়েছে। তাঁর ভাষ্য, ইরান কার্যত ‘আত্মসমর্পণ’ করেছে।
তবে ট্রাম্পের এই ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছেন বিশ্লেষক হামিদরেজা গোলামজাদে। ইরানি চিন্তন প্রতিষ্ঠান ডিপ্লোহাউস–এর পরিচালক গোলামজাদে বলেন, পেজেশকিয়ানের বক্তব্যকে ‘আত্মসমর্পণ’ হিসেবে ব্যাখ্যা করা সম্পূর্ণ মিথ্যা। তাঁর মতে, ইরান কেবল প্রতিবেশী দেশগুলোকে অনুরোধ করছে যেন তারা যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে নিজেদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করে ইরানের ওপর হামলার সুযোগ না দেয়।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বলেছিলেন, প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ড থেকে ইরানের ওপর হামলা না হলে তেহরানও তাদের বিরুদ্ধে কোনো আক্রমণ চালাবে না—এমন সিদ্ধান্ত নিয়েছে দেশের নেতৃত্ব।
এদিকে উত্তেজনার মধ্যেই অঞ্চলজুড়ে হামলার খবর পাওয়া যাচ্ছে। দুবাই আন্তর্জাতিক এয়ারপোর্টেরর কাছে সন্দেহভাজন ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। পাশাপাশি কাতার জানিয়েছে, তারা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।
তথ্যসূত্র: সিএনএন