ইরানের নতুন প্রস্তাবেও ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প

যুদ্ধবিরতি চললেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনায় দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। এর মধ্যেই ইরানের দেওয়া নতুন শান্তি প্রস্তাবেও ‘সন্তুষ্ট নন’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

May 2, 2026 - 01:23
ইরানের নতুন প্রস্তাবেও ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প
আলোচনায় অচলাবস্থার জন্য ইরানের নেতৃত্বের ভেতরের বিভেদকে দায়ী করেন ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি চললেও যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে শান্তি আলোচনায় দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। এর মধ্যেই ইরানের দেওয়া নতুন শান্তি প্রস্তাবেওসন্তুষ্ট ননবলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত বৃহস্পতিবার পাকিস্তানের মাধ্যমে প্রস্তাবটির খসড়া ওয়াশিংটনের কাছে পৌঁছে দেয় তেহরান। তবে প্রস্তাবের বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

প্রস্তাবটি পাওয়ার পর সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘ওরা যা প্রস্তাব করেছে, এই মুহূর্তে আমি তাতে সন্তুষ্ট নই।আলোচনায় অচলাবস্থার জন্য তিনি ইরানের নেতৃত্বের ভেতরের বিভেদকে দায়ী করেন।

তিনি আরও বলেন, ‘আমরা কি তাদের বোমা মেরে চিরতরে শেষ করে দেব, নাকি একটি চুক্তি করার চেষ্টা করব? মানবিক দৃষ্টিকোণ থেকে আমি প্রথমটি বেছে নিতে চাই না।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানে অতর্কিত হামলা শুরু করে। এরপর এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। পরে পাকিস্তানের ইসলামাবাদে দুই পক্ষের মধ্যে আলোচনা হলেও তা ফলপ্রসূ হয়নি।

এদিকে কংগ্রেসের অনুমোদনের সময়সীমা ঘনিয়ে আসায় চাপে রয়েছেন ট্রাম্প। শুক্রবার কংগ্রেস নেতাদের কাছে পাঠানো এক চিঠিতে তিনি জানান, ইরানের সঙ্গে সংঘাতশেষহয়েছে। তবে বাস্তবে মার্কিন সামরিক অবস্থানে কোনো পরিবর্তন দেখা যায়নি।

অন্যদিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এখনো ধরে রেখেছে ইরান। পথে তেল গ্যাসবাহী ট্যাংকার চলাচল বন্ধ রয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রও ইরানের বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রেখেছে।

লেবাননেও উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি। ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ১৭ এপ্রিল যুদ্ধবিরতি চুক্তি হলেও ইসরায়েলি হামলা থামেনি।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। হাব্বোশ শহরেও হামলা হয়েছে, যেখানে আগে থেকেই সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী। জাতীয় সংবাদ সংস্থা জানায়, সতর্কবার্তা দেওয়ার এক ঘণ্টারও কম সময়ের মধ্যে ওই হামলা চালানো হয়।

তথ্যসূত্র: আল জাজিরা