যুদ্ধবিরতি বাড়াতে নারাজ ট্রাম্প, চুক্তি না হলে ফের হামলার হুমকি

ইরানের সঙ্গে চলমান অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে অনাগ্রহ দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি না হলে আবারও সামরিক অভিযান শুরুর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

Apr 21, 2026 - 13:49
যুদ্ধবিরতি বাড়াতে নারাজ ট্রাম্প, চুক্তি না হলে ফের হামলার হুমকি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: নিউইয়র্ক টাইমস

ইরানের সঙ্গে চলমান অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে অনাগ্রহ দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি না হলে আবারও সামরিক অভিযান শুরুর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুদ্ধবিরতির সময় বাড়ানোর ইচ্ছা নেই তাঁর। তিনি বলেন, ‘আমাদের হাতে খুব বেশি সময় নেই।তিনি দাবি করেন,আলোচনায় যুক্তরাষ্ট্র এখন শক্ত অবস্থানে রয়েছে এবং শেষ পর্যন্ত একটিচমৎকার চুক্তিসম্ভব।

কাতারভিত্তিক আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের সঙ্গে দ্রুত সমঝোতা না হলে নতুন করে হামলা চালাতে পারে ওয়াশিংটন। বিষয়ে ট্রাম্প বলেন, ‘আবারও বোমা হামলা শুরু হতে পারেআমাদের সামরিক বাহিনী প্রস্তুত।

এদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সম্ভাব্য শান্তি আলোচনা নিয়েও অনিশ্চয়তা কাটেনি। ইরান শেষ পর্যন্ত প্রতিনিধি দল পাঠাবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য নতুন করে বড় ধরনের সংঘাতে জড়াবে, নাকি কূটনৈতিক সমাধান আসবেতা নিয়ে উদ্বেগ বাড়ছে।

তথ্যসূত্র: আল আজিরা