পাল্টাপাল্টি হামলার মধ্যেও যুদ্ধবিরতি কার্যকর থাকার দাবি ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে। এই দাবি এমন সময়ে করা হলো, যার আগে বৃহস্পতিবার রাতে দুই পক্ষের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।

May 7, 2026 - 22:55
পাল্টাপাল্টি হামলার মধ্যেও যুদ্ধবিরতি কার্যকর থাকার দাবি ট্রাম্পের
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে। এই দাবি এমন সময়ে করা হলো, যার আগে বৃহস্পতিবার রাতে দুই পক্ষের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।

ইরানের সামরিক বাহিনীর অভিযোগ, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির কাছে একটি ইরানি তেলবাহী ট্যাঙ্কার আরেকটি জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে। একই সঙ্গে বন্দর খামির, সিরিক কেশম দ্বীপসংলগ্ন উপকূলে বিমান হামলারও দাবি করেছে তেহরান।

অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ারে ইরানেরউসকানিহীন হামলারজবাবে তারা আত্মরক্ষামূলক অভিযান চালিয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, ইরান ক্ষেপণাস্ত্র, ড্রোন ছোট নৌযান ব্যবহার করে হামলা চালায়।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, যুক্তরাষ্ট্র ইরানের কয়েকটি ছোট নৌযান ধ্বংস করেছে এবং ইরানি বাহিনীরব্যাপক ক্ষয়ক্ষতিহয়েছে। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান দ্রুত শান্তিচুক্তিতে সম্মত না হলে ভবিষ্যতে আরও কঠোর হামলার মুখে পড়বে।

এদিকে ইসরায়েলের একটি সূত্র জানিয়েছে, সর্বশেষ সংঘর্ষে ইসরায়েলের কোনো সম্পৃক্ততা ছিল না।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, হোয়াইট হাউস মনে করছে তারা ইরানের সঙ্গে একটি ১৪ দফার সমঝোতা স্মারক চুক্তির কাছাকাছি পৌঁছে গেছে। তবে ইরানের পার্লামেন্টের এক জ্যেষ্ঠ সদস্য এটিকেকল্পিত চাহিদার তালিকাবলে উড়িয়ে দিয়েছেন।

এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার শর্তে রাজি হয়েছে। তবে তেহরান এখনো বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি।

তথ্যসূত্র: বিবিসি, আল জাজিরা