নৌ অবরোধ বহাল থাকলে পাকিস্তানে আলোচনায় বসবে না ইরান

যুক্তরাষ্ট্রের ঘোষিত নৌ-অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত পাকিস্তানের ইসলামাবাদে কোনো আলোচনায় বসবে না ইরান—এমন অবস্থানের কথা জানিয়েছে তেহরান।

Apr 19, 2026 - 20:54
নৌ অবরোধ বহাল থাকলে পাকিস্তানে আলোচনায় বসবে না ইরান

যুক্তরাষ্ট্রের ঘোষিত নৌ-অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত পাকিস্তানের ইসলামাবাদে কোনো আলোচনায় বসবে না ইরানএমন অবস্থানের কথা জানিয়েছে তেহরান।

রোববার (১৯ এপ্রিল) ইরানের আধাসরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে তথ্য জানায়। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, নৌ-অবরোধ বহাল থাকলে ইরানের পক্ষ থেকে কোনো প্রতিনিধি দল পাঠানো হবে না।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত অবরোধ কার্যকর থাকা অবস্থায় কোনো সমঝোতা আলোচনায় যাবে না ইরান। ইরানি প্রতিনিধিদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, “এই অবরোধ চলমান থাকলে আলোচনার টেবিলে বসা সম্ভব নয়।

অন্যদিকে, ইরানের সঙ্গে সম্ভাব্য দ্বিপাক্ষিক আলোচনার লক্ষ্যে মার্কিন প্রতিনিধি দল পাকিস্তানে যাচ্ছে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘আমার প্রতিনিধিরা পাকিস্তানের ইসলামাবাদে যাচ্ছেন। আলোচনার জন্য আগামীকাল সন্ধ্যায় তারা সেখানে পৌঁছাবেন।

আলোচনা ব্যর্থ হলে পরিস্থিতি অত্যন্ত কঠোর হবে এমন সতর্কবার্তা দিয়ে ট্রাম্প বলেন, 'তখন আর কোনো দয়া-মায়া দেখানো হবে না।' তিনি আরও যোগ করেন, ইরানের সেতু বিদ্যুৎকেন্দ্রগুলো খুব দ্রুত এবং সহজেই ধ্বংস করে দেওয়া হবে।

তথ্যসূত্র: আল জাজিরা