হরমুজ প্রণালি বানিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত করে দিল ইরান

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তবে এ ক্ষেত্রে কঠোর শর্ত আরোপ করা হয়েছে বলে শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে সংস্থাটির নৌ কমান্ড।

Apr 17, 2026 - 14:38
হরমুজ প্রণালি বানিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত করে দিল ইরান
বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি খুলে দিয়েছে ইরান। ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) তবে ক্ষেত্রে কঠোর শর্ত আরোপ করা হয়েছে বলে শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে সংস্থাটির নৌ কমান্ড।

বিবৃতিতে বলা হয়, এখন থেকে এই নৌপথ ব্যবহার করতে হলে ইরানি সামরিক বাহিনীর আগাম অনুমতি নেওয়া বাধ্যতামূলক। নির্ধারিত রুটের বাইরে কোনো জাহাজ চলাচল করতে পারবে না এবং কেবল বেসামরিক বাণিজ্যিক জাহাজকে অনুমতি দেওয়া হবে। বিদেশি সামরিক জাহাজের প্রবেশ আগের মতোই নিষিদ্ধ রাখা হয়েছে।

আইআরজিসি আরও জানায়, তাদের সরাসরি অনুমতি ছাড়া কোনো জাহাজ চলাচল করতে পারবে না। অর্থাৎ প্রতিটি জাহাজকে পৃথকভাবে অনুমোদন নিতে হবে।

সংস্থাটি বলছে, এই সিদ্ধান্ত চলমান যুদ্ধবিরতি চুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বিশেষ করে লেবানন ইসরায়েলের মধ্যে কার্যকর যুদ্ধবিরতির পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানান, লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতির অবশিষ্ট সময়জুড়ে হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত থাকবে।

হরমুজ প্রণালী বাণিজ্যিক কার্যক্রমের ইরান উন্মুক্ত করে দিলেও ইরানের ওপর মার্কিন নৌ অবরোধ এখনই সরছে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তেহরানের সঙ্গে একটি পূর্ণাঙ্গ চুক্তি স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত এই অবরোধ বহাল থাকবে।

এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘ইরানের সাথে আমাদের সম্পাদিতব্য লেনদেন বা চুক্তিটি শতভাগ সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশটির ওপর নৌ-অবরোধ পূর্ণ শক্তিতে কার্যকর থাকবে।তবে ট্রাম্প আশাবাদ ব্যক্ত করে বলেন যে, এই প্রক্রিয়াটিখুব দ্রুতসম্পন্ন হওয়া উচিত, কারণ চুক্তির অধিকাংশ পয়েন্ট নিয়ে ইতোমধ্যে আলোচনা সমঝোতা হয়ে গেছে।

তথ্যসূত্র: আল জাজিরা, বিবিসি