ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পকে ভর্ৎসনা করে প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

ইরানের সঙ্গে চলমান সংঘাত নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের বিরুদ্ধে বিরল এক বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। বুধবার ডেমোক্র্যাটদের উত্থাপিত একটি প্রস্তাব পাস করে কংগ্রেসের নিম্নকক্ষ ট্রাম্প প্রশাসনকে ইরানের বিরুদ্ধে সামরিক কর্মকাণ্ড থেকে সরে আসার আহ্বান জানিয়েছে।

Jun 3, 2026 - 22:31
ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্পকে ভর্ৎসনা করে প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি’র সৌজন্যে

ইরানের সঙ্গে চলমান সংঘাত নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের বিরুদ্ধে বিরল এক বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। বুধবার ডেমোক্র্যাটদের উত্থাপিত একটি প্রস্তাব পাস করে কংগ্রেসের নিম্নকক্ষ ট্রাম্প প্রশাসনকে ইরানের বিরুদ্ধে সামরিক কর্মকাণ্ড থেকে সরে আসার আহ্বান জানিয়েছে।

ডেমোক্র্যাট সদস্য গ্রেগরি মিকসের উত্থাপিতওয়ার পাওয়ারস রেজ্যুলেশন২১৫-২০৮ ভোটে পাস হয়। এতে চারজন রিপাবলিকান সদস্যও ডেমোক্র্যাটদের সঙ্গে ভোট দেন।

প্রস্তাবে বলা হয়েছে, কংগ্রেস আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা বা সামরিক শক্তি ব্যবহারের অনুমোদন না দিলে প্রেসিডেন্টকে ইরানের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ডে নিয়োজিত মার্কিন বাহিনী প্রত্যাহার করতে হবে। তবে এটি বাধ্যতামূলক নয়; মূলত যুদ্ধের বিরুদ্ধে কংগ্রেসের রাজনৈতিক অবস্থান প্রকাশের একটি প্রতীকী পদক্ষেপ।

এর আগে চলতি বছরে একই ধরনের তিনটি উদ্যোগ রিপাবলিকানদের বিরোধিতায় ব্যর্থ হয়েছিল। সর্বশেষ ভোটাভুটিতে ফলাফল ২১২-২১২ সমতা হলে ডেমোক্র্যাটরা দাবি করেছিলেন, ইরান যুদ্ধের প্রতি জনসমর্থন কমছে এবং শেষ পর্যন্ত তারা সফল হবেন।

বুধবারের ভোটকে সিনেটে চলমান একই ধরনের উদ্যোগের জন্যও গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। সিনেটে উত্থাপিত সংস্করণটি তুলনামূলক কঠোর; সেটি পাস হলে কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্টকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করা হতে পারে। তবে সেটি প্রতিনিধি পরিষদেও পাস হতে হবে এবং প্রেসিডেন্ট ভেটো দেওয়ার সুযোগ পাবেন।

প্রস্তাবটির বিরোধিতা করেন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসনসহ অধিকাংশ রিপাবলিকান সদস্য। তাদের অভিযোগ, এটি ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে চলমান আলোচনায় ট্রাম্প প্রশাসনের অবস্থান দুর্বল করবে।

পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যান ব্রায়ান মাস্ট প্রস্তাবটিকেসম্পূর্ণ রাজনৈতিক ভোটবলে আখ্যা দেন। তাঁর দাবি, ডেমোক্র্যাটরা বাস্তবে কোনো নির্দিষ্ট সামরিক বাহিনী প্রত্যাহারের পরিকল্পনা দিচ্ছেন না; বরং রাজনৈতিক বার্তা দিতে চাইছেন।

একই দিনে প্রতিনিধি পরিষদ ইউক্রেনকে নতুন সহায়তা দেওয়ার প্রস্তাবও এগিয়ে নেওয়ার পক্ষে ভোট দেয়। ২১৮-২০৪ ভোটে পাস হওয়া একটি প্রক্রিয়াগত প্রস্তাবের মাধ্যমে রিপাবলিকান নেতৃত্বকে পাশ কাটিয়ে ইউক্রেন সহায়তা বিল সরাসরি ভোটের জন্য তোলার পথ তৈরি হয়েছে।

গ্রেগরি মিকস বলেন, এটি শুধু প্রক্রিয়াগত ভোট নয়; বরং ইউক্রেনের স্বাধীনতা, গণতন্ত্র সার্বভৌমত্বের সংগ্রামের প্রতি কংগ্রেসের সমর্থনেরও পরীক্ষা।

পর্যবেক্ষকদের মতে, একই দিনে ইরান ইউক্রেনদুটি গুরুত্বপূর্ণ বৈদেশিক নীতি ইস্যুতে প্রতিনিধি পরিষদের ভোটাভুটি কংগ্রেস হোয়াইট হাউসের মধ্যে পররাষ্ট্রনীতি নিয়ে ক্রমবর্ধমান মতপার্থক্যের ইঙ্গিত দিচ্ছে।

তথ্যসূত্র: এনবিসি