ভারতের উত্তর প্রদেশে ঝড় এক ব্যক্তিকে উড়িয়ে নিল ৫০ ফুট ওপরে

ভারতের উত্তর প্রদেশের বেরেলিতে শক্তিশালী ঝড়ে টিনের চালাসহ এক ব্যক্তির প্রায় ৫০ ফুট উঁচুতে উড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার রাজ্যের বিভিন্ন এলাকায় আঘাত হানা ভয়াবহ ঝড়ের সময় এ ঘটনা ঘটে।

May 14, 2026 - 13:58
ভারতের উত্তর প্রদেশে ঝড় এক ব্যক্তিকে উড়িয়ে নিল ৫০ ফুট ওপরে
ঝড়ে নানহে মিয়াঁর উড়ে যাওয়ার দৃশ্য। ছবি: ভিডিও থেকে নেওয়া

ভারতের উত্তর প্রদেশের বেরেলিতে শক্তিশালী ঝড়ে টিনের চালাসহ এক ব্যক্তির প্রায় ৫০ ফুট উঁচুতে উড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার রাজ্যের বিভিন্ন এলাকায় আঘাত হানা ভয়াবহ ঝড়ের সময় ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম নানহে মিয়াঁ। তিনি বেরেলি জেলার ভামোরা থানা এলাকার বামিয়ানা গ্রামের বাসিন্দা। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ঝড়ের সময় নানহে মিয়াঁ একটি টিনের চালার সঙ্গে থাকা দড়ি ধরে ছিলেন। কিন্তু প্রবল বাতাসের ঝাপটায় টিনের চালাসহ তিনিও আকাশে উড়ে যান। পরে প্রায় ৫০ ফুট দূরে গিয়ে পড়ে গুরুতর আহত হন।

ঘটনায় তার হাত পা ভেঙে গেছে বলে জানা গেছে। আহত নানহে মিয়াঁ ঝড়ে উড়ে যাওয়া নিয়ে বলেন, ‘আমি ৩০ থেকে ৪০ ফুট ওপরে উঠে গিয়েছিলাম। কোথায় গিয়ে পড়েছি, জানি না। অন্তত ৫০ ফুট দূরে গিয়ে পড়েছিলাম।

তিনি আরও বলেন, নিরাপদ থাকার আশায় তিনি দড়িটি শক্ত করে ধরে ছিলেন। কিন্তু ঝড়ের তীব্রতায় সেটি ছিঁড়ে যায়। হাসপাতালে উপস্থিত এক কর্মকর্তা তার সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

এদিকে উত্তর প্রদেশজুড়ে চলমান বৈরী আবহাওয়ায় ব্যাপক প্রাণহানি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সব জেলাকে ঝড়, বৃষ্টি বজ্রপাতজনিত ক্ষয়ক্ষতির তথ্য প্রতি তিন ঘণ্টা পরপর পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার প্রকাশিত এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ক্ষতিপূরণ বিতরণ, উদ্ধার অভিযান ত্রাণ কার্যক্রমের তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত হালনাগাদ করতে হবে।

পিটিআই’র তথ্যানুযায়ী, বুধবারের বৃষ্টি শিলাবৃষ্টিসহ শক্তিশালী ঝড়ে উত্তর প্রদেশে অন্তত ৮৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫৩ জন। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে ৮৭টি বাড়ি এবং মারা গেছে ১১৪টি গবাদিপশু।

তথ্যসূত্র: এনডিটিভি