আর্লিংটনে বন্দুক নিয়ে খেলতে গিয়ে ১৪ বছরের কিশোর গুলিতে নিহত

যুক্তরাষ্ট্রের আর্লিংটন শহরে একটি বাড়িতে বন্দুক নিয়ে খেলতে গিয়ে গুলিতে এক ১৪ বছরের কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ওয়েস্ট আরকানসাস লেন ও লিটল রোডের কাছে সসালিটো ড্রাইভ এলাকায় গুলির খবর পেয়ে ঘটনাস্থলে যায় আর্লিংটন পুলিশ ডিপার্টমেন্ট।

Feb 22, 2026 - 12:19
আর্লিংটনে বন্দুক নিয়ে খেলতে গিয়ে ১৪ বছরের কিশোর গুলিতে নিহত
অস্ত্রটি কীভাবে কিশোরদের হাতে আসে, তা খতিয়ে দেখা হচ্ছে। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আর্লিংটন শহরে একটি বাড়িতে বন্দুক নিয়ে খেলতে গিয়ে গুলিতে এক ১৪ বছরের কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ওয়েস্ট আরকানসাস লেন ও লিটল রোডের কাছে সসালিটো ড্রাইভ এলাকায় গুলির খবর পেয়ে ঘটনাস্থলে যায় আর্লিংটন পুলিশ ডিপার্টমেন্ট।

পুলিশ জানায়, পৌঁছে তারা গুলিবিদ্ধ অবস্থায় কিশোরটিকে উদ্ধার করে। জরুরি চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হলেও ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত কিশোর ও তার কয়েকজন বন্ধু একটি আগ্নেয়াস্ত্র নিয়ে খেলছিল এবং একে অপরের দিকে তাক করছিল। এ সময় হঠাৎ বন্দুক থেকে গুলি ছুটে কিশোরটির গায়ে লাগে।

অস্ত্রটি যিনি হাতে নিয়েছিলেন, সেই আরেক কিশোরকে আটক করে ‘ম্যানসলটার বা অনিচ্ছাকৃত হত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। তাকে ট্যারান্ট কাউন্টি জুভেনাইল ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে।

পুলিশ জানায়, কীভাবে কিশোরদের হাতে অস্ত্রটি আসে, তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের পরিচয় প্রকাশ করা হয়নি।

তথ্যসূত্র: ফক্স ফোর