লাইবেরিয়ায় তৃতীয় দেশের নাগরিকদের প্রথম নির্বাসন শুরু করল যুক্তরাষ্ট্র
লাইবেরিয়ার সঙ্গে চুক্তির আওতায় তৃতীয় দেশের ২০ জন নাগরিককে নির্বাসনে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এটি ট্রাম্প প্রশাসনের বৃহত্তম তৃতীয় দেশ নির্বাসন উদ্যোগগুলোর মধ্যে একটি।
লাইবেরিয়ার সঙ্গে চুক্তির আওতায় তৃতীয় দেশের ২০ জন নাগরিককে নির্বাসনে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এটি ট্রাম্প প্রশাসনের বৃহত্তম তৃতীয় দেশ নির্বাসন উদ্যোগগুলোর মধ্যে একটি।
এনবিসি নিউজের প্রতিবেদনে জানানো হয়, গত ২১ আগস্ট বৃহস্পতিবার নির্বাসিতরা মনরোভিয়ার বাইরে রবার্টস ইন্টারন্যাশনাল বিমানবন্দরে পৌঁছান। লাইবেরিয়ার তথ্যমন্ত্রী জেরোলিনমেক পিয়াহ বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্বাসিতদের মধ্যে আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের নাগরিক রয়েছেন। লাইবেরিয়ার বিচারমন্ত্রী নাতু অসওয়াল্ড টুয়েহ জানিয়েছেন, নির্বাসিতরা ইচ্ছা করলে সেখানে আশ্রয় চাইতে পারবেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি বাস্তবায়নকে "সর্বোচ্চ অগ্রাধিকার" বলে জানিয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ "অভিযানগত নিরাপত্তার কারণ" দেখিয়ে নির্বাসনের বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে।
২০২৫ সালের সেপ্টেম্বরে লাইবেরিয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়, যাতে ১ হাজার ২০০ জন পর্যন্ত তৃতীয় দেশের নাগরিককে গ্রহণের বিধান রাখা হয়েছে। এ পর্যন্ত ট্রাম্প প্রশাসন অন্তত ৩৫টি দেশের সঙ্গে তৃতীয় দেশ নির্বাসন চুক্তি করেছে এবং ২৬টি দেশে ২৩ হাজারেরও বেশি মানুষকে নির্বাসনে পাঠিয়েছে।
সূত্র: এনবিসি নিউজ