টেক্সাসে টেসলার রোবোট্যাক্সিতে বিপর্যয়, ডালাসভিত্তিক যাত্রীরা বারবার ভোগান্তির মুখে
টেক্সাসে টেসলার রোবোট্যাক্সি সার্ভিসে ব্যাপক সমস্যার অভিযোগ উঠে আসছে এবং অভিযোগকারীরা মূলত টেসলার নিজস্ব সমর্থকরা। গত ২২ আগস্ট বৃহস্পতিবার ডালাসের একজন যাত্রীর মাত্র ২.৩ মাইলের যাত্রায় রোবোট্যাক্সি ৬৬ মিনিটের সময় দেখায় এবং শেষ পর্যন্ত তাঁকে উবারে যেতে হয়।

গত ২৪ আগস্ট সোমবার ইলেকট্রেক এই ঘটনা বিস্তারিত প্রতিবেদন করে। নিজেকে 'টেসলা অ্যাম্বাসেডর' হিসেবে পরিচয় দেওয়া রেজি ওভার্টন জানান, রোবোট্যাক্সির সাপোর্ট টিম জানায় এটি একটি বাগ, কিন্তু রুট পরিবর্তন করা সম্ভব ছিল না। তাঁর পোস্ট ৬ লাখ ৩০ হাজারেরও বেশি বার দেখা হয় এবং পরে টেসলা রিফান্ড দেয়।
ডালাসভিত্তিক একজন চারবারের টেসলা মালিক, যিনি 'টেক্সাস টেসলা' নামে পরিচিত, তিনি ধারাবাহিক ব্যর্থতার ঘটনা ভিডিওতে নথিবদ্ধ করেছেন। গত ১৭ আগস্ট বুধবার রাতে একটি রোবোট্যাক্সি তাঁকে গন্তব্য থেকে তিন মাইল দূরে নামিয়ে দিয়েছে। পরবর্তী দিনগুলোতে গাড়ি নির্ধারিত গন্তব্য পার করে গেছে এবং একটি রাস্তার মাঝখানে আটকে গেছে।
টেসলা গত এপ্রিল মাসে ডালাস ও হিউস্টনে সীমিত পরিসরে রোবোট্যাক্সি সার্ভিস চালু করেছিল। প্রতিবেদনে বলা হয়েছে, সার্ভিস চালুর সময় থেকেই ছোট পরিষেবা এলাকা ও দূরনিয়ন্ত্রিত সহায়তার সীমাবদ্ধতার সমস্যা ছিল।
রোবোট্যাক্সির এই সমস্যাগুলো টেসলার নিজস্ব সমর্থকদের মধ্যেও হতাশার জন্ম দিচ্ছে। 'টেক্সাস টেসলা' লিখেছেন, 'আমি এসব রাইড নেওয়া বন্ধ করে দিয়েছি।' তিনি সব ঘটনার ভিডিও প্রমাণ রেখেছেন এবং জানিয়েছেন সমস্যাগুলো অনুমোদিত পরিষেবা এলাকার মধ্যেই ঘটছে।
সূত্র: ইলেকট্রেক