Aug 9, 2026
ফোর্ট ওয়ার্থের জেপিএস হেলথ নেটওয়ার্কে গত ৩ আগস্ট সোমবার সকালে সন্দেহজনক সাইবার কার্যক্রম শনাক্তের পর হাসপাতালটির নেটওয়ার্ক সিস্টেম পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। ৯ আগস্ট রোববার পর্যন্ত এই বিভ্রাট ষষ্ঠ দিনে গড়িয়েছে।
Aug 5, 2026
যুক্তরাষ্ট্রের কমপক্ষে ১২টি রাজ্যের পৌর পানি সরবরাহ ও বর্জ্য পানি ব্যবস্থাপনায় সাইবার হামলার ঘটনা ঘটেছে। হামলায় ইরানি হ্যাকারদের যুক্ততার সন্দেহ করছে মার্কিন কর্তৃপক্ষ, যদিও আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করা হয়নি।
Jul 11, 2026
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কম্পিউটার সিস্টেমে মিশরীয় বংশোদ্ভূত হ্যাকাররা সাইবার হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশ্বকাপের রাউন্ড অব ১৬-তে মিশরের বিতর্কিত পরাজয়ের পর এই ঘটনা ঘটে। এএফএ জানিয়েছে, তাদের প্রাতিষ্ঠানিক ইমেইল অ্যাকাউন্ট থেকে অননুমোদিত বার্তা পাঠানো হয়েছে।
Jun 22, 2026
টেক্সাস পার্কস অ্যান্ড ওয়াইল্ডলাইফ বিভাগের তৃতীয় পক্ষের একটি ভেন্ডরে সাইবার হামলায় প্রায় ৩০ লাখ শিকার ও মাছ ধরার লাইসেন্সধারীর ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে। এটি এই বছর টেক্সাসের সরকারি সংস্থায় সবচেয়ে বড় তথ্য লঙ্ঘনের ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
Mar 12, 2026
যুক্তরাষ্ট্রের একটি মেডিকেল প্রযুক্তি কোম্পানিতে বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো কোনো মার্কিন প্রতিষ্ঠানে ইরানপন্থী হ্যাকারদের উল্লেখযোগ্য হামলা বলে ধারণা করা হচ্ছে।
আগামী ৩১ অক্টোবর টেক্সাসের ডালাস–ফোর্ট ওয়ার্থে পরপর তৃতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ মেজবান হিসেবে পরিচিত এক বিশাল মেজবানি আয়োজন। প্রায় পাঁচ হাজার মেহমানের অংশগ্রহণকে সামনে রেখে আয়োজিত এই মেজবানের প্রস্তুতিতে এবার যুক্ত হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে মেজবানি খাবারের বিশেষ স্বাদ যাচাই বা 'ফুড টেস্টিং' পর্ব। এতে স্বেচ্ছাসেবী রসনাবিলাসী ও আয়োজকদের প্রতিনিধিরা মেজবানি মাংসের স্বাদ পরখ করার পাশাপাশি রান্নার বিভিন্ন দিক নিয়ে সরাসরি মতামত দিয়েছেন।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে নির্বাসন থেকে আগামী ডিসেম্বরে দেশে ফিরে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। বাংলাদেশে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে আশির দশকের ছবি বানানো এখন ট্রেন্ড। চোখের পলকে নিজের আশির দশকের স্টাইলিশ ছবি বানিয়ে নেওয়া বেশ মজার। তবে এই আনন্দের আড়ালে বড় এক ঝুঁকিও আছে। প্রযুক্তিবিষয়ক সাময়িকী ওয়্যারডের মতে, চ্যাটবটে নিজের সেলফি বা ব্যক্তিগত ছবি আপলোড করা মোটেও নিরাপদ নয়।
ইসরায়েলি হামলায় নিহত প্রভাবশালী নেতা আলী লারিজানির স্থলাভিষিক্ত হিসেবে মোহাম্মদ বাঘের জোলঘাদরকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান নিয়োগ দেওয়া হয়েছে।
ক্রিস্তিয়ানো রোনালদো বুধবার পর্তুগাল জাতীয় দলের প্রশিক্ষণ শিবির ছেড়ে চলে গেছেন। ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে তিনি জানিয়েছেন, সময় হলে কারণ ব্যাখ্যা করবেন।