ফোর্ট ওয়ার্থের জেপিএসে সাইবার হামলা, ষষ্ঠ দিনেও ব্যাহত রোগীসেবা
ফোর্ট ওয়ার্থের জেপিএস হেলথ নেটওয়ার্কে গত ৩ আগস্ট সোমবার সকালে সন্দেহজনক সাইবার কার্যক্রম শনাক্তের পর হাসপাতালটির নেটওয়ার্ক সিস্টেম পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। ৯ আগস্ট রোববার পর্যন্ত এই বিভ্রাট ষষ্ঠ দিনে গড়িয়েছে।

ফোর্ট ওয়ার্থ রিপোর্টের প্রতিবেদনে জানানো হয়েছে, জেপিএসের মুখপাত্র ডন ফার্নাল্ড বলেছেন, সিস্টেম পুনরুদ্ধার করতে আরও কয়েক দিন সময় লাগবে কারণ প্রযুক্তিগত পরিবেশ নিরাপদে ফিরিয়ে আনতে সতর্কতার সঙ্গে কাজ করতে হচ্ছে।
বিভ্রাটের কারণে রোগীদের মাই-চার্ট অ্যাকাউন্ট ব্যবহারে বাধা পড়েছে, ভার্চুয়াল অ্যাপয়েন্টমেন্ট বাতিল হয়েছে এবং ফোন লাইনে সংযোগ পাওয়া যাচ্ছে না। হাসপাতালের কর্মীরা কাগজে ফর্ম ব্যবহার করে রোগী ব্যবস্থাপনা চালিয়ে যাচ্ছেন এবং অ্যাম্বুলেন্স অন্য হাসপাতালে সরিয়ে নেওয়া হচ্ছে।
গত ৬ আগস্ট টেরান্ট কাউন্টি হসপিটাল ডিস্ট্রিক্ট টেক্সাসের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে একটি বিপর্যয় নোটিশ দাখিল করেছে এবং ১২ আগস্ট পর্যন্ত জনসাধারণের তথ্য অনুরোধ প্রক্রিয়াকরণ স্থগিত রাখা হয়েছে।
জেপিএস হেলথ নেটওয়ার্ক নর্থ টেক্সাসের সরকারি হাসপাতাল ব্যবস্থার অংশ এবং টেরান্ট কাউন্টির নিম্ন আয়ের রোগীদের জন্য প্রধান স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে কাজ করে।
সূত্র: ফোর্ট ওয়ার্থ রিপোর্ট