Oct 29, 2026
বাংলাদেশ সনাতন পার্টি ময়মনসিংহের ভালুকায় নাপিত রবীন্দ্র ঋষি হত্যা এবং রংপুরের পীরগঞ্জে হিন্দু বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে পীরগঞ্জে এই হামলা চালানো হয়েছিল বলে সংগঠনটি জানায়।
Oct 28, 2026
রংপুরের পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে তিনটি হিন্দু পরিবারের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
Aug 26, 2026
রংপুরে একটি পরিবারের চার সদস্য হত্যার ঘটনার পর সরকার ১৯ জন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে বদলি করেছে। গত ২৫ আগস্ট মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় তিনটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই বদলির আদেশ জারি করে।
Aug 23, 2026
রংপুর শহরের দাসপাড়া-মাছুয়াপাড়া এলাকায় তালাবদ্ধ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী (৬৫), তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে আগামী চক্রবর্তী (২৩) ও ছেলে প্রিয়ম চক্রবর্তী (১২)-র মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গত ২২ আগস্ট রাত ১১টার দিকে পুলিশ বাড়িটিতে প্রবেশ করে চারটি মৃতদেহ পায়।
Jun 30, 2026
বাংলাদেশের উত্তরাঞ্চলে তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপদসীমা ছাড়িয়ে যাওয়ায় কুড়িগ্রাম, লালমনিরহাট ও রংপুর জেলায় এক লাখেরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।
Dec 7, 2025
রংপুরের তারাগঞ্জে বাড়ি থেকে এক মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় মৃত উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন—মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় (৭৫) ও তাঁর স্ত্রী সুর্বণা রায় (৬৫)।
আগামী ৩১ অক্টোবর টেক্সাসের ডালাস–ফোর্ট ওয়ার্থে পরপর তৃতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ মেজবান হিসেবে পরিচিত এক বিশাল মেজবানি আয়োজন। প্রায় পাঁচ হাজার মেহমানের অংশগ্রহণকে সামনে রেখে আয়োজিত এই মেজবানের প্রস্তুতিতে এবার যুক্ত হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে মেজবানি খাবারের বিশেষ স্বাদ যাচাই বা 'ফুড টেস্টিং' পর্ব। এতে স্বেচ্ছাসেবী রসনাবিলাসী ও আয়োজকদের প্রতিনিধিরা মেজবানি মাংসের স্বাদ পরখ করার পাশাপাশি রান্নার বিভিন্ন দিক নিয়ে সরাসরি মতামত দিয়েছেন।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে নির্বাসন থেকে আগামী ডিসেম্বরে দেশে ফিরে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। বাংলাদেশে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে আশির দশকের ছবি বানানো এখন ট্রেন্ড। চোখের পলকে নিজের আশির দশকের স্টাইলিশ ছবি বানিয়ে নেওয়া বেশ মজার। তবে এই আনন্দের আড়ালে বড় এক ঝুঁকিও আছে। প্রযুক্তিবিষয়ক সাময়িকী ওয়্যারডের মতে, চ্যাটবটে নিজের সেলফি বা ব্যক্তিগত ছবি আপলোড করা মোটেও নিরাপদ নয়।
ইসরায়েলি হামলায় নিহত প্রভাবশালী নেতা আলী লারিজানির স্থলাভিষিক্ত হিসেবে মোহাম্মদ বাঘের জোলঘাদরকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান নিয়োগ দেওয়া হয়েছে।
ক্রিস্তিয়ানো রোনালদো বুধবার পর্তুগাল জাতীয় দলের প্রশিক্ষণ শিবির ছেড়ে চলে গেছেন। ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে তিনি জানিয়েছেন, সময় হলে কারণ ব্যাখ্যা করবেন।