Tag: ককটেল নিক্ষেপ

ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগকারীদের গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের

ঢাকায় ককটেল হামলা ও যানবাহনে অগ্নিসংযোগ বাড়তে থাকায় এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। রোববার (১৬ নভেম্বর) বিকেলে বেতার বার্তায় মাঠের সদস্যদের উদ্দেশে তিনি এই নির্দেশনা দেন বলে ডিএমপির ক্রাইম বিভাগের কর্মকর্তারা নিশ্চিত করেছেন।