Tag: মিকেল মেরিনো

পুরোনো সৌন্দর্যের সঙ্গে নতুন গতি, স্পেন কি আবার বিশ্বসেরা হওয়ার পথে?

একসময় স্পেনের ফুটবল মানেই ছিল বলের দখল ধরে রেখে ধৈর্য ধরে আক্রমণ গড়া। ছোট ছোট পাস, নিখুঁত অবস্থান বদল আর প্রতিপক্ষকে দৌড় করিয়ে ক্লান্ত করে দেওয়ার সেই ফুটবল একসময় পুরো বিশ্বের জন্য ছিল অনুসরণ করার মতো একটি মডেল। ২০০৮ সালে ইউরো, ২০১০ সালে বিশ্বকাপ এবং ২০১২ সালে আবার ইউরো জিতে স্পেন এমন এক যুগের সূচনা করেছিল, যা আধুনিক ফুটবলের ইতিহাসে অন্যতম সফল অধ্যায় হিসেবে বিবেচিত হয়।