Nov 4, 2025
নিউইয়র্ক সিটির নতুন মেয়র নির্বাচনের জন্য শহরের ভোটাররা কেন্দ্রগুলোয় রওনা হয়েছেন। মেয়র নির্বাচনে ৩৪ বছর বয়সী ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট জোহরান মামদানির এগিয়ে থাকার পূর্বাভাস। আর প্রাক্তন গভর্নর ও স্বাধীন প্রার্থী অ্যান্ড্রু কুয়োমো ঘনিষ্ঠভাবে তার পেছনে।
Nov 4, 2025
মঙ্গলবার টেক্সাসের ভোটাররা রাজ্যের ১৭টি সাংবিধানিক সংশোধনী প্রস্তাব, পাশাপাশি বিভিন্ন স্থানীয় নেতা ও প্রস্তাবনা নিয়ে ভোট দিতে দেবেন।
Oct 21, 2025
আগামী ৪ নভেম্বর যুক্তরাষ্ট্রের টেক্সাসে হবে স্থানীয় নির্বাচন। সোমবার (২০ অক্টোবর) থেকে আগাম ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচনের দিন ভোটকেন্দ্র খোলা থাকবে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত; সন্ধ্যা ৭টার মধ্যে লাইনে থাকলে ভোট দিতে পারবেন।
Sep 9, 2025
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। এখন ফলাফলের অপেক্ষায় রয়েছেন শিক্ষার্থীরা।
Sep 8, 2025
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার অনুষ্ঠিত হবে ডাকসু ও হল সংসদ নির্বাচন। নির্বাচন ঘিরে সোমবার দিবাগত মধ্যরাত থেকে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন আবাসিক হল থেকে শিক্ষার্থীরা দল বেঁধে টিএসসি, রাজু ভাস্কর্য, ভিসি চত্বরসহ ক্যাম্পাসের নানা স্থানে ঘুরে বেড়াচ্ছেন। দীর্ঘ প্রতীক্ষার পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ও কৌতূহল চোখে পড়ছে।
ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাসের পিএইচডি গবেষক আব্দুল্লাহ আলী মারুফের সহ-লেখক হিসেবে দুটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে বিশ্বের স্বনামধন্য বিজ্ঞান সাময়িকী নেচার কমিউনিকেশনস এবং জার্নাল অব ফিজিকেল কেমিস্ট্রি সি-তে। গবেষণাগুলোতে সাশ্রয়ী উপকরণ ব্যবহার করে জ্বালানি উৎপাদনের অনুঘটক এবং শিল্পে ব্যবহৃত গুরুত্বপূর্ণ রাসায়নিক প্রক্রিয়া নিয়ে কাজ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ফোর্ট ওয়ার্থে উল্টো পথে চলা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে ডালাসে আসা ফুটবল সমর্থকদের আবাসনের জন্য বাড়তি খরচের প্রস্তুতি নিতে হতে পারে। নতুন এক গবেষণায় দেখা গেছে, স্বল্পমেয়াদি ভাড়ার ক্ষেত্রে বিশ্বকাপের আয়োজক শহরগুলোর মধ্যে ডালাস সবচেয়ে ব্যয়বহুল গন্তব্যগুলোর একটি।
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে গরুর বাছুরের শরীরে মাংসখেকো পরজীবী মাছির সংক্রমণ শনাক্ত হওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় অঙ্গরাজ্যে দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করেছেন গভর্নর গ্রেগ অ্যাবট। একই সঙ্গে টেক্সাস থেকে আসা কিছু গবাদিপশুর প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে কানাডা।
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে যুক্তরাষ্ট্রে বিদেশি দর্শকের কথা মাথায় রেখে বেশ কয়েকটি আয়োজক শহরের রেস্তোরাঁ মালিকরা খাবারের বিলের সঙ্গে বাধ্যতামূলক টিপস যোগ করার পরিকল্পনা করছেন। কর্মীদের আয়ের সুরক্ষা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।