Nov 11, 2025
নিউইয়র্ক সিটির নতুন মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমোকে হারিয়ে এই তরুণ মুসলিম রাজনীতিকের জয় এখন সবার আলোচনায়। কিন্তু পর্দার আড়ালে থেকে এই বিজয়ের রূপরেখা এঁকেছেন এক বাংলাদেশি বংশোদ্ভূত তরুণী-জারা রহিম।
Nov 10, 2025
দক্ষিণ ফ্লোরিডায় বেড়ে ওঠা প্রথম প্রজন্মের আমেরিকান জারা রহিমকে নবনির্বাচিত নিউইয়র্ক মেয়র জোহরান মামদানির সম্পূর্ণ নারী-নেতৃত্বাধীন ক্ষমতা হস্তান্তর দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২৬ সালের ১ জানুয়ারি মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের সময় এই দল মামদানির প্রশাসনকে নির্দেশনা দেবে।
ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাসের পিএইচডি গবেষক আব্দুল্লাহ আলী মারুফের সহ-লেখক হিসেবে দুটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে বিশ্বের স্বনামধন্য বিজ্ঞান সাময়িকী নেচার কমিউনিকেশনস এবং জার্নাল অব ফিজিকেল কেমিস্ট্রি সি-তে। গবেষণাগুলোতে সাশ্রয়ী উপকরণ ব্যবহার করে জ্বালানি উৎপাদনের অনুঘটক এবং শিল্পে ব্যবহৃত গুরুত্বপূর্ণ রাসায়নিক প্রক্রিয়া নিয়ে কাজ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ফোর্ট ওয়ার্থে উল্টো পথে চলা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
টেক্সাসের কেটিতে অটোপাইলট ব্যবস্থা চালু থাকা একটি টেসলা মডেল ৩ ঘরে ঢুকে পড়ায় ঘরের ভেতরে থাকা এক নারী নিহত হয়েছেন। হ্যারিস কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, গাড়িটি রাস্তা ছেড়ে দ্রুতগতিতে একটি ইটের বাড়িতে আঘাত করে।
২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে ডালাসে আসা ফুটবল সমর্থকদের আবাসনের জন্য বাড়তি খরচের প্রস্তুতি নিতে হতে পারে। নতুন এক গবেষণায় দেখা গেছে, স্বল্পমেয়াদি ভাড়ার ক্ষেত্রে বিশ্বকাপের আয়োজক শহরগুলোর মধ্যে ডালাস সবচেয়ে ব্যয়বহুল গন্তব্যগুলোর একটি।
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে গরুর বাছুরের শরীরে মাংসখেকো পরজীবী মাছির সংক্রমণ শনাক্ত হওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় অঙ্গরাজ্যে দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করেছেন গভর্নর গ্রেগ অ্যাবট। একই সঙ্গে টেক্সাস থেকে আসা কিছু গবাদিপশুর প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে কানাডা।