Tag: চ্যাটজিপিটি

অ্যান্থ্রপিক বাদ দিয়ে ওপেনএআইকে ডিফল্ট বানাল রেপ্লিট

জনপ্রিয় এআই কোডিং প্ল্যাটফর্ম রেপ্লিট অ্যান্থ্রপিকের ক্লড মডেল বাদ দিয়ে ওপেনএআইয়ের চ্যাটজিপিটিকে ডিফল্ট এআই হিসেবে ব্যবহার শুরু করেছে।

চ্যাটজিপিটিতে সবকিছু করে দেবে ওপেনএআইয়ের নতুন এআই এজেন্ট ডটস

ওপেনএআই মঙ্গলবার ডেভডে সম্মেলনে নতুন এআই এজেন্ট ডটস চালু করেছে। কোম্পানিটি জানিয়েছে, ডটস সার্বক্ষণিক সক্রিয় সহকারী হিসেবে কাজ করবে এবং ব্যবহারকারীর পক্ষে চার হাজারেরও বেশি অ্যাপে কাজ সম্পন্ন করতে পারবে।

চ্যাটজিপিটিতে আপনার ছবি কতটা সুরক্ষিত

সামাজিক যোগাযোগমাধ্যমে আশির দশকের ছবি বানানো এখন ট্রেন্ড। চোখের পলকে নিজের আশির দশকের স্টাইলিশ ছবি বানিয়ে নেওয়া বেশ মজার। তবে এই আনন্দের আড়ালে বড় এক ঝুঁকিও আছে। প্রযুক্তিবিষয়ক সাময়িকী ওয়্যারডের মতে, চ্যাটবটে নিজের সেলফি বা ব্যক্তিগত ছবি আপলোড করা মোটেও নিরাপদ নয়।

সাধারণ প্রম্পটেই এড়ানো গেল চ্যাটজিপিটির ছবি তৈরির নিরাপত্তা ব্যবস্থা

কৃত্রিম বুদ্ধিমত্তা নিরাপত্তা প্রতিষ্ঠান মাইন্ডগার্ডের গবেষকরা দেখিয়েছেন, সাধারণ একটি টেক্সট প্রম্পট দিয়ে চ্যাটজিপিটির ছবি তৈরির নিরাপত্তা ব্যবস্থা এড়ানো সম্ভব। ওপেনএআই বিষয়টি পর্যালোচনা করে অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা যুক্ত করেছে বলে জানিয়েছে।

ম্যাকে চ্যাটজিপিটি এখন অ্যাপল মেসেজ পড়তে ও উত্তর পাঠাতে পারবে

ম্যাক ব্যবহারকারীরা এখন চ্যাটজিপিটির মাধ্যমে সরাসরি অ্যাপল মেসেজ অ্যাপ থেকে বার্তা পড়তে, সারসংক্ষেপ দেখতে এবং উত্তর পাঠাতে পারবেন। গত ২০ আগস্ট বুধবার এই সুবিধা চালু করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই।

চলাফেরা করতে পারা স্মার্ট স্পিকার আনতে পারে ওপেনএআই

ওপেনএআইয়ের প্রথম হার্ডওয়্যার ডিভাইস স্মার্টফোন নয়, বরং পর্দাবিহীন একটি স্মার্ট স্পিকার হতে পারে বলে জানিয়েছে একাধিক সংবাদমাধ্যম। প্রতিবেদনে বলা হয়েছে, ডিভাইসটি ব্যবহারকারীর সঙ্গে যোগাযোগ করতে এবং প্রয়োজন অনুযায়ী ঘরের ভেতরে চলাফেরা করতে সক্ষম হবে।

সংবাদমাধ্যমকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে এআই সার্চ

চ্যাটজিপিটির মতো জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাসিস্ট্যান্ট প্রচলিত অনলাইন সার্চ ট্রাফিকে ব্যাপক কাটছাঁট করছে। এর ফলে সংবাদভিত্তিক ওয়েবসাইটগুলো পাঠক হারাচ্ছে, সেই সঙ্গে হারাচ্ছে বিজ্ঞাপন রাজস্ব। অথচ এটা তাদের টিকে থাকার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এমন এক সময়ে এই ধাক্কা এসেছে যখন শিল্পটি  বেঁচে থাকার লড়াইয়ে লিপ্ত।